NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

সোহানা সাবাকে মেয়ের জামাইয়ের দিকে নজর দিতে মানা করলেন শাওন


খবর   প্রকাশিত:  ০১ অক্টোবর, ২০২৪, ১১:২২ পিএম

সোহানা সাবাকে মেয়ের জামাইয়ের দিকে নজর দিতে মানা করলেন শাওন

আওয়ামী লীগ সরকারের আমলে অভিনেত্রী সোহানা সাবা সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম কিনেছিলেন। তবে মনোনয়ন পাননি। তার কাছের বন্ধু মেহের আফরোজ শাওন। দুজনই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব।

নানা বিষয়ে খুনসুটি করতে দেখা যায় তাদের।  তাদের ভক্তরাও সেসব উপভোগও করেন।

 

সম্প্রতি ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের পুরনো বিভিন্ন স্ট্যাটাস শেয়ার করছেন সাবা। যেখানে কখনো সরকার এবং সমাজের বিভিন্ন অসংগতি নিয়ে কথা বলতে দেখা গেছে তাকে।

 

নিজের ফেসবুকে আসিফ নজরুলের একটি পোস্ট শেয়ার করে সাবা লিখেছেন, ‘আজকাল স্যারের ফেসবুক পেজ ঘুরে দেখতে খুব ভালো লাগে। আমি তার ফ্যানগার্ল।’

অভিনেত্রীর সেই পোস্টের কমেন্টবক্সে এসে মন্তব্য করেছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। যেখানে তিনি লিখেছেন, ‘খবরদার, আমার মেয়ে জামাইয়ের দিকে চোখ দিবি না!’

সাবাও কম যান না।

শাওনের সেই মন্তব্যের জবাব দিয়েছেন তিনিও। সাবা লিখেছেন. ‘আপু, আমি স্যারের ফ্যানগার্ল মাত্র।’ তবে দুজনেই যে মজার ছলে মন্তব্য করেছেন, সেটা বুঝতে খুব একটা সমস্যা হয়নি নেটিজেনদের।

 

জানা গেছে, প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী শাওন। কিংবদন্তি এই লেখকের প্রথম ঘরের সন্তান অভিনেত্রী শিলা আহমেদকে বিয়ে করেছেন আসিফ নজরুল।

সেই দিক থেকে সম্পর্কে শাওনের জামাতা হন তিনি। ফলে নিজের জামাতাকে নিয়েই সাবার পোস্টে মন্তব্য করতে দেখা গেল এই অভিনেত্রীকে।