NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

প্রধান উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ০১ অক্টোবর, ২০২৪, ০৯:১৭ পিএম

প্রধান উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

আজ মঙ্গলবার (১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। এতে জানানো হয়, বৈঠকে পারস্পরিক স্বার্থ, ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বৈশ্বিক সমর্থন, গাজায় গণহত্যা এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রসঙ্গে আলোচনা হয়।

এ সময় সম্প্রতি জাতিসংঘের অধিবেশনে দেওয়া প্রধান উপদেষ্টার বক্তৃতার প্রশংসা করে ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ রমজান বলেন, ‘এটি সময়োপযোগী এবং ফিলিস্তিন ইস্যুতে একটি অত্যন্ত প্রয়োজনীয় স্পটলাইট তৈরি করেছে।

’ প্রধান উপদেষ্টার বক্তব্য ‘স্পষ্ট’ ছিল বলেও উল্লেখ করেন রাষ্ট্রদূত।

 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও এ সময় ফিলিস্তিন রাষ্ট্র ও এর জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘তারা (ফিলিস্তিনি) তাদের কাঙ্ক্ষিত স্বাধীন রাষ্ট্র পাবে।’

বাংলাদেশে পড়াশোনা করা প্রায় ৬০ জন ফিলিস্তিনি চিকিৎসক এখন গাজায় রোগীদের সেবা করছেন জানিয়ে প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রদূত বলেন, ‘আরো দুই শতাধিক ফিলিস্তিনি শিক্ষার্থী বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণের অপেক্ষায় আছে।

 

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফিলিস্তিন সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সবাইকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।