NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

নতুন বাংলাদেশের পথে আমরা হাঁটছি : প্রধান বিচারপতি


খবর   প্রকাশিত:  ০১ অক্টোবর, ২০২৪, ১১:৫৯ এএম

নতুন বাংলাদেশের পথে আমরা হাঁটছি : প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, শোষণহীন সমাজ প্রতিষ্ঠায় সমাজের সর্বস্তরে ন্যায়বিচার নিশ্চিতের জন্য আইনের শাসনের কোনো বিকল্প নেই। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে বরিশাল জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আদালত পাড়ায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, বরিশালে আদালতের ৪৭ জন বিচারক মামলা দায়েরের তুলনায় শতভাগ মামলার নিষ্পত্তি করেছেন। কিছু কিছু বিচারক মামলা দায়েরের তুলনায় শতভাগের বেশি মামলা নিষ্পত্তি করেছেন।

এতে প্রমাণ হয় যে, জনআকাঙ্ক্ষার নতুন বাংলাদেশের পথে আমরা হাঁটছি, তা পূরণে বিচার বিভাগ আস্থা ও সততার সঙ্গে কাজ করছে।

 

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আরো বলেন, একজন বিচারপ্রার্থী আইনজীবীদের কাছে আসে ন্যায়বিচারে সহায়তার জন্য। আমি বিশ্বাস করি বরিশালের আইনজীবীরা নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন।

আইনজীবীদের পড়াশোনার শেষ নেই এমন মন্তব্য করে প্রধান বিচারপতি বলেন, আপনাদের আইনের সর্বশেষ আপডেট জানতে হবে।

জ্ঞান ও সততার মাধ্যমে কাজ করতে পারেন তাহলে সফলতা আপনাকে খুঁজে নেবে। আর ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের দায়িত্ব হচ্ছে সততার সঙ্গে আদালতকে সহায়তা করা। বিচার বিভাগের সম্মান রক্ষার দায়িত্ব আমাদের সবার। বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ডে আমরা জড়িয়ে না যাই সেদিকেও খেয়াল রাখতে হবে।
আমি মনে করি বরিশালের আইনজীবীরা আইন মেনে ন্যায় প্রতিষ্ঠায় কাজ করবে।

 

বরিশালের আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। 

বরিশালে দুই দিনের সফরের অংশ হিসেবে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় জেলা ও দায়রা জজ আদালতসহ অন্যান্য আদালত পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি আদালত চত্বরে বিচারকদের সঙ্গে নিয়ে গাছের চারা রোপণ করেন।

এর আগে বরিশাল সফরসূচির অংশ হিসেবে সকাল ৯টায় বরিশালের আদালত পরিদর্শনে আসেন প্রধান বিচারপতি।

এ সময় তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান বরিশাল জেলা ও দায়রা জজসহ অন্য বিচারকরা। পরে তিনি বরিশাল জেলা ও দায়রা জজ, বরিশাল মেট্রোপলিটন আদালতসহ বিভিন্ন আদালতের কার্যক্রম পরিদর্শন করেন। পরে বিচার কার্যক্রম এবং উন্নয়ন কর্মকাণ্ডও ঘুরে দেখেন।