NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

কানপুর টেস্ট বাংলাদেশের সামনে শেষ দিনের চ্যালেঞ্জ


খবর   প্রকাশিত:  ০১ অক্টোবর, ২০২৪, ১২:০০ পিএম

কানপুর টেস্ট বাংলাদেশের সামনে শেষ দিনের চ্যালেঞ্জ

কানপুর টেস্টে যেন জয় পেতে মরিয়া ভারত। তা না হলে বেরসিক বৃষ্টির পেটে আড়াই দিন যাওয়ার পরেও এমন ব্যাটিং করত না তারা। দুই সেশনেরও কম ব্যাটিং করে প্রথম ইনিংস ঘোষণা করেছে ভারত।

২৮৫ রানে ইনিংস ঘোষণার সময় অবশ্য নিজেদের কাজটা দারুণভাবে সেরে রেখেছে ভারত।

বাংলাদেশের বিপক্ষে ৫২ রানের লিড নিয়ে। বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয় ২৩৩ রানে। এর মধ্যে ১০৭ রান অপরাজিত সেঞ্চুরি হাঁকানো মমিনুল হকের।

 

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আবারও বিপদে পড়েছে।

চতুর্থ দিনের খেলা শেষ করেছে ২৬ রানে ২ উইকেট হারিয়ে। ৭ রানে অপরাজিত আছেন ওপেনার সাদমান ইসলাম। আর শূন্য রানে সতীর্থকে সঙ্গ দিচ্ছেন প্রথম ইনিংসে ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি করা মমিনুল। কানপুর টেস্ট ড্র করতে হলে স্বাগতিকদের চ্যালেঞ্জ উতরে যেতে হবে বাংলাদেশকে।

 

ভারতের ২৬ রান শোধ দেওয়ার পরে স্বাগতিকদের বড় লক্ষ্য দেওয়ার চ্যালেঞ্জ নিতে হবে। শেষ দিনে এই চ্যালেঞ্জটা নিতে হবে সাদমান ও মমিনুলকেই। প্রতিপক্ষকে বড় লক্ষ্য দিতে না পারলে ভারতের প্রথম ইনিংসের ব্যাটিংয়ের বিপরীত চিত্রই দেখাতে হবে বাংলাদেশের ব্যাটারদের। অন্যথা, চেন্নাই টেস্টের মতোই পরাজয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হবে বাংলাদেশকে। 


 

এর আগে বেরসিক বৃষ্টির রাগটা বাংলাদেশের বোলারদের ওপর ঝেড়েছে ভারত।

বৃষ্টিতে আড়াই দিন নষ্ট হলেও টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে ভারত। ৮ দশমিক ২২ রানরেটে ব্যাটিং করে বাংলাদেশি বোলারদের দুঃস্বপ্ন উপহার দিয়েছেন যশস্বী জয়সোয়াল ও লোকেশ রাহুলরা। মাত্র ৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা।

 

ব্যাটিংয়ে তাণ্ডব চলানোর পথে রেকর্ডের মালা গেঁথেছে ভারত। ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে দ্রুততম দলীয় ৫০, ১০০, ১৫০, ২০০ ও ২৫০ রানের সব রেকর্ড নিজেদের করে নিয়েছে স্বাগতিকেরা। ভারতের হয়ে সর্বোচ্চ ৭২ রানের ইনিংস খেলেছেন ওপেনার জয়সোয়াল। তার মতো ফিফটি পেয়েছেন এই সিরিজ দিয়ে টেস্টে ফেরা রাহুল (৬৮)। বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।