NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

ফেসবুকে আসছে বড় পরির্বতন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:৪৮ এএম

ফেসবুকে আসছে বড় পরির্বতন

ফেসবুকে বড় পরিবর্তন আনছে মেটা। নতুন ভিডিও বিভাগ যুক্ত হতে চলেছে সাইটিতে। টিকটক অ্যাপে যেভাবে পরপর ভিডিও দেখা যায় একইভাবে সোয়াইপ করে ভিডিও বদল করা যাবে ফেসবুকে। এ ছাড়াও পরিবারের সদস্য ও বন্ধুদের পোস্ট একটি পৃথক ট্যাবে দেখাবে ফেসবুকে। বিশ্বজুড়ে টিকটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে। তাই প্রযুক্তি বিশ্বে টিকে থাকতেই একগুচ্ছ বদল আনছে ফেসবুক।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৮ জুলাই থেকে ফেসবুক অ্যাপের হোমপেজ টিকটকের মতো দেখতে হবে। সেখানে পরপর ভার্টিকাল পাবলিক ভিডিও আসতে থাকবে। রিলস, টিকটকের মতো ভিডিও ও স্টোরিজ সব কিছুই ফেসবুক অ্যাপের হোম স্ক্রিন থেকে দেখে নিতে পারবেন গ্রাহকরা। এ ছাড়াও অ্যাপ হোম স্ক্রিনে নিউ স্ট্রিম ট্যাব পাবেন।  গ্রাহক যে বিভাগ বেশি ব্যবহার করেন সেই বিভাগের শর্টকাট নিজে থেকেই অ্যাপে যুক্ত হবে। এ ছাড়াও অ্যাপের প্রধান ফিডকে আর নিউজ ফিড বলা হবে না। এই বদলের পর সব গ্রাহকের পৃথক হোম পেজ থাকবে। মেশিন লার্নিংয়ের মাধ্যমে প্রত্যেক গ্রাহকের হোম পেজ আলাদা করে সাজাবে মেটা। হোমেই থাকবে ইনস্টাগ্রাম রিলস ও ফেসবুক স্টোরিজ। দুটি প্ল্যাটফরমেই পোস্ট করার জন্য গ্রাহকদের অনুপ্রাণিত করছে মার্কিন সংস্থাটি।  তবে ফেসবুক ওয়াচ ও গ্রুপস ট্যাবে কোনো পরিবর্তন হচ্ছে না।