NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, ৩ বিদেশিসহ নিহত ৬


খবর   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩৫ পিএম

পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, ৩ বিদেশিসহ নিহত ৬

পাকিস্তানে একটি তেল কম্পানির হেলিকপ্টার শনিবার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছে। উড্ডয়নের সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে। কম্পানি সূত্র এ তথ্য জানিয়েছে।

হেলিকপ্টারটিতে ১৪ জন আরোহী ছিল, যার মধ্যে তিনজন রুশ পাইলট ও ক্রু সদস্য ছিলেন।

এ দলের সদস্যরা কাছাকাছি একটি তেলক্ষেত্র পরিদর্শনে গিয়েছিলেন। এটি আফগানিস্তান সীমান্তের কাছে খাইবারপাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে বিধ্বস্ত হয়।

 

মারি পেট্রোলিয়াম কম্পানি (এমপিসি) এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনায় ছয়জন নিহত এবং আটজন আহত হয়েছে। ইঞ্জিনের ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

তবে কোনো নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। আহতদের চিকিৎসার জন্য সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 

এমপিসি ওয়েবসাইট থেকে জানা যায়, এটি পাকিস্তানের অন্যতম বৃহৎ পেট্রোলিয়াম অনুসন্ধান ও উৎপাদনকারী কম্পানি, যার এখনো সম্পূর্ণ সম্পদ-সম্ভাবনা উন্মোচিত হয়নি।