NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

যুক্তরাষ্ট্রে হারিকেন হেলেনের তাণ্ডব, ৪ জনের মৃত্যু


খবর   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৫২ পিএম

যুক্তরাষ্ট্রে হারিকেন হেলেনের তাণ্ডব, ৪ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও জর্জিয়ায় ‘অত্যন্ত বিপজ্জনক’ হারিকেন হেলেন আঘাত হেনেছে। প্রবল ঝোড়ো বাতাস ও বৃষ্টিপাতে ফ্লোরিডায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ঝড়ের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ফ্লোরিডায় একজন, নর্থ ক্যারোলাইনায় একজন এবং জর্জিয়ায় দুজনের মৃত্যুর খবর মিলেছে। হেলেন জর্জিয়া হয়ে এখন টেনেসি অঙ্গরাজ্যের দিকে যাচ্ছে।

 

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার শুক্রবার বলেছে, চার মাত্রার শক্তিশালী হারিকেনটি জর্জিয়ায় কিছুটা দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়েছে। তবে ঝড়ের কারণে পরিস্থিতি এখনো ঝুঁকিপূর্ণ রয়েছে।

ন্যাশনাল হারিকেন সেন্টার আরো জানায়, হারিকেন হেলেন স্থানীয় সময় বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে ফ্লোরিডার পেরি শহরের কাছে স্থলভাগে আঘাত হানে। ঝড়টি স্থলভাগে উঠে আসার সময় ঘণ্টায় ১৪০ মাইল বেগে বাতাস প্রবাহিত হয়।

 

ফ্লোরিডার উপকূলীয় অঞ্চলে একটি মহাসড়কে একটি সাইনবোর্ড পড়ে একজন নিহত হয়েছে বলে গভর্নর রন ডিসান্টিস জানিয়েছেন। অন্যদিকে গভর্নর ব্রায়ান কেম্প জর্জিয়ায় দুজন নিহত হয়েছে বলে জানিয়েছেন। স্থানীয় গণমাধ্যমের দেওয়া তথ্য অনুসারে, ঝড়ে ট্রেলার উড়ে গিয়ে একজন পুরুষ ও একজন নারী নিহত হয়। এ ছাড়া উত্তর ক্যারোলাইনার শার্লটে বাড়ির ওপর গাছ পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে দমকল বিভাগ জানিয়েছে।

 

এদিকে ট্র্যাকিং সাইট পাওয়ারআউটেজ অনুযায়ী, শুক্রবার ফ্লোরিডা, জর্জিয়া ও ক্যারোলাইনাজুড়ে ৩৪ লাখেরও বেশি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন রয়েছে। প্রবল বৃষ্টিতে বহু রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। সেন্ট পিটার্সবার্গ, ডাউন টাউন টাম্পা, সারা সোটা, ট্রেজার আইল্যান্ড এবং ফ্লোরিডার পশ্চিম উপকূলের অন্য শহরগুলোর কিছু অংশ এরই মধ্যে প্লাবিত হওয়ায় টাম্পা ও তালাহাসি বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রয়েছে।