NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

ইউসেপ বাংলাদেশর বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২২ উদযাপন


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৩, ০১:২৯ পিএম

ইউসেপ বাংলাদেশর বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২২ উদযাপন


ঢাকা: বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২২ উপলক্ষে ইউসেপ বাংলাদেশ সম্প্রতি একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসাশিক্ষা বিভাগের মাননীয় সচিব জনাব মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক জনাব খালেদ মামুন চৌধুরি এনডিসি, জনাব এ কিউ সিদ্দিকী, মেম্বার ইউসেপ অ্যাসোসিয়েশন এবং প্রাক্তন চেয়ারপারসন ইউসেপ বাংলাদেশ, জনাব শ্যামল কান্তি ঘোষ, সাবেক কৃষি সচিব ও মেম্বার ইউসেপ অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশের সম্মানিত চেয়ারপারসন জনাব পারভীন মাহমুদ এফসিএ এবং অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক  ছিলেন  ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ও প্রাক্তন মুখ্য সচিব ড. মোঃ আবদুল করিম।
প্রধান অতিথি জনাব মোঃ কামাল হোসেন তার বক্তব্যে বলেন, দেশের বিশাল জনশক্তিকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, ইউসেপ বাংলাদেশ টিভেট সেক্টরে উল্লেখযোগ্য অবদান রাখছে। এ কাজে সরকারের পক্ষ থেকে সকল ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব ড. মোঃ আবদুল করিম উল্লেখ করেন যে বিশ্ব যুব দক্ষতা দিবস তরুণদের জন্য সমৃদ্ধ বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলার একটি সুযোগ। তিনি সরকারের বিভিন্ন সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে সরকারের সাথে কাজ করার আশাবাদ ব্যাক্ত করেন। 
সভাপতির বক্তব্যে ইউসেপ বাংলাদেশের চেয়ারপারসন জনাব পারভীন মাহমুদ এফসিএ বলেন, ইউসেপ বাংলাদেশ সুবিধাবঞ্চিত শিশু, যুবাদের  শিক্ষা ও জীবন দক্ষতায় আলোকিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 
ইউসেপ বাংলাদেশের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।