NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

সাকিবের অবসরের ঘোষণায় স্মৃতিকাতর সাইমন


খবর   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৫৪ পিএম

সাকিবের অবসরের ঘোষণায় স্মৃতিকাতর সাইমন

হঠাৎ করেই টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। ক্রিকেটের এই দুই ফরম্যাটে বাংলাদেশের জার্সি পরে আর দেখা যাবে না তাকে। বিষয়টি ছুঁয়ে গেছে বহু ক্রিকেটপাগল বাঙালিকে। অনেকেই সাকিবের অবসরের ঘোষণায় মর্মাহত হয়েছেন।

অনেকে আবার তাকে আরো কিছুদিন খেলা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন।

 

আজ ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সাকিব অবসরের ঘোষণা দিলে আবেগী হয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট করেন ‘পোড়ামন’ ছবির নায়ক সাইমন।

সাকিবের জার্সি নম্বর ৭৫। জার্সির প্রসঙ্গ তুলে সাইমন বলেন, ‘৭৫ নম্বরটা একটা ইতিহাস।

যে ইতিহাস বাংলাদেশ ক্রিকেটকে সন্মানিত করেছে, করবে। টি-২০ ও টেস্ট ক্রিকেট থেকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অবসরের ঘোষণা।’

 

সাইমনের পোস্টে সাকিব আল হাসানের অনুসারীরাও মন্তব্য করেছেন। বেলাল নামের একজন লিখেছেন, ‘চ্যাম্পিয়ন ট্রফির পরে অবসর নিলে ভালো হতো, তাই তো কথা ছিল।

’ হাসান চৌধুরী নামের একজন লিখেছেন, ‘একজন ভক্ত হিসেবে আমিও টেস্ট এবং টি-টুয়েন্টি খেলা দেখা বাদ দিলাম।’ জহির লিখেছেন, ‘সাকিবের মতো মেধাবী খেলোয়াড় আর আসবে না।’

 

ভারতের বিপক্ষে কানপুরে টেস্টে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে নিজের অবসরের ঘোষণা দেন সাকিব। আগামী ২১ অক্টোবর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাক তুলে রাখবেন তিনি।

ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপেই।

ওয়ানডে ক্রিকেট নিয়ে তার পরিকল্পনা জানতে চাইলে তিনি আগামী বছর পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত খেলার কথা বলেছেন।