NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

ভিনিকে বর্ণবাদী আক্রমণের জেরে মায়োর্কার সমর্থককে এক বছরের জেল


খবর   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৪৭ পিএম

ভিনিকে বর্ণবাদী আক্রমণের জেরে মায়োর্কার সমর্থককে এক বছরের জেল

ভিনিসিয়ুস জুনিয়র ও ভিয়ারেয়ালের সামুয়েল চুকওয়েজিকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করায় মায়োর্কার এক সমর্থককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রিয়াল মাদ্রিদ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে বিষয়টি। 

গত বছর মায়োর্কার পালমার সন মোইশ স্টেডিয়ামে দুই সপ্তাহের ব্যবধানে ভিনিসিয়ুস ও চুকওয়েজিকে লক্ষ্য করে বর্ণবাদী আক্রমণ করা হয়। একটি ভিডিওতে মায়োর্কার ওই সমর্থককে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুসকে ‘বানর’ বলে ডাকতে শোনা যায়।

 

 

তবে ভিনিসিয়ুসের কাছে চিঠি লিখে ক্ষমা চাওয়ায় এবং বৈষম্যবিরোধী কর্মসূচিতে অংশ নেয়ায় ওই সমর্থকের কারাদণ্ডের সাজা স্থগিত রাখা রয়েছে। কিন্তু তাকে তিন বছরের জন্য ফুটবল স্টেডিয়ামে প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এর আগে ও পরে স্পেনে অনেকবার বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ভিনি। এ কারণে অনেককেই শাস্তি দেওয়া হয়েছে।