NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ‘বিয়ের আংটি’ হাতে ঐশ্বরিয়া


খবর   প্রকাশিত:  ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫৯ পিএম

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ‘বিয়ের আংটি’ হাতে ঐশ্বরিয়া

বেশ কিছুদিন ধরেই বিচ্ছেদ গুঞ্জনে আলোচনায় রয়েছেন বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। প্রায়ই নিত্যনতুন আঙ্গিকে দুজনের বিচ্ছেদের খবর উঠে আসে গণমাধ্যমে। কখনো বচ্চন পরিবারকে ছেড়ে ঐশ্বরিয়ার মায়ের বাড়িতে চলে যাওয়াকে ঘিরে, তো কখনো হাতের আংটি ছাড়া অভিষেকের প্রকাশ্যে আসা ঘিরে বেড়েছে দুজনের বিচ্ছেদের হিসাব-নিকাশ। তবে এবার আবার ভিন্ন হিসাবের খাতা খুললেন সাবেক বিশ্বসুন্দরী।

 

 

সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকে বিয়ে ভাঙার জল্পনা নস্যাৎ করে দিলেন বচ্চন পরিবারের বধূ ঐশ্বরিয়া। আবারও তার হাতে দেখা গেল অভিষেকের পরানো আংটি। কিছুদিন আগে দুবাই যাত্রার সময়ও ঐশ্বরিয়ার আঙুলে তার বিয়ের আংটি দেখা যায়নি। তাতেই নতুন করে তারকা দম্পতির বিচ্ছেদের জল্পনায় নতুন বাতাস লাগে।

তবে প্যারিস ফ্যাশন উইকে বিয়ে ভাঙার জল্পনা উড়িয়ে দিলেন ঐশ্বরিয়া।

 

5
প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়া

২০০৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন অভিষেক ও ঐশ্বরিয়া। ২০১১ সালের ১৬ নভেম্বর অভিষেক-ঐশ্বরিয়ার একমাত্র মেয়ে আরাধ্যার জন্ম হয়। তবে বলিউডে কানাঘুষা চলছে দীর্ঘদিন ধরেই শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতার সঙ্গে নাকি ঐশ্বরিয়ার একেবারেই বনিবনা নেই।

এমন পরিস্থিতিতে তার ও অভিষেকের সম্পর্কও নাকি টালমাটাল। রটনা, মেয়েকে নিয়ে নাকি মা বৃন্দা রাইয়ের সঙ্গে থাকছেন অভিনেত্রী। এমন পরিস্থিতিতে তার হাতে আংটি নেই দেখে অনেকেই উদ্বিগ্ন হয়েছিলেন।

 

কিন্তু প্যারিস ফ্যাশন উইকে সব জল্পনা, কল্পনার জবাব ঐশ্বর্য আংটি হাতেই দিলেন। এবারে প্যারিস ফ্যাশন উইকের র‌্যাম্পে সাটিনের লাল গাউন পরেছেন বচ্চন পরিবারের বধূ।

তার সঙ্গেই ছিল বোল্ড রেড লিপস্টিক। বিশাল একটি ভেইল ছিল ঐশ্বর্যর এই পোশাকে। যে প্রসাধনী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে মার্জার সরণিতে হেঁটেছিলেন, তারই ক্যাচলাইন লেখা ছিল তাতে।