NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ভারতকেও পেছনে ফেলল শ্রীলঙ্কা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:১১ পিএম

>
পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ভারতকেও পেছনে ফেলল শ্রীলঙ্কা
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা প্রথম ইনিংস ৩৭৮
পাকিস্তান প্রথম ইনিংস ২৩১
শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস ৩৬০/৮ ডিক্লে.
পাকিস্তান দ্বিতীয় ইনিংস ২৬১ (বাবর ৮১, ইমাম ৪৯; জয়াসুরিয়া ৫-১১৭, মেন্ডিস ৪-১০১)
ফলাফল - শ্রীলঙ্কা ২৪৬ রানে জয়ী
ম্যাচসেরা - দনাঞ্জয়া ডি সিলভা
সিরিজসেরা - প্রবাথ জয়াসুরিয়া 

আগের টেস্টেই শেষ দিনে দুরন্ত ব্যাটিং করেছিল পাকিস্তান। দ্বিতীয় টেস্টের শেষ দিনে প্রয়োজনীয় রানের সংখ্যাটা ছিল বেশি, ৪১৯ রান। তবে সফরকারীদের হাতে উইকেট ছিল নয়টি। ফলে ম্যাচটা জেতা না হোক, ড্র করাটা তো খুবই সম্ভব ছিল বাবর আজমদের জন্য! 

তবে শ্রীলঙ্কান দুই স্পিনার প্রবাথ জয়াসুরিয়া আর রমেশ মেন্ডিস সেটা হতে দেননি। দুই স্পিনারের ভেল্কিতে শ্রীলঙ্কা জিতল ২৪৬ রানে, সিরিজ শেষ করল ১-১ সমতায়। পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ভারতকেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পেছনে ফেলে দিয়েছে দলটি।

শেষ ইনিংসে ৫০৮ রানের লক্ষ্যে পাকিস্তান শুরুটা করেছিল ভালোই। চতুর্থ দিনে হারিয়েছিল কেবল আগের ম্যাচের নায়ক আব্দুল্লাহ শফিকের উইকেট। শেষ দিনে ৯ উইকেট হাতে নিয়ে নেমেছিল দলটি।

তবে দিনের দ্বিতীয় ওভারেই ইমামকে হারিয়ে বসে পাকিস্তান। রমেশ মেন্ডিসের পাক ওপেনারকে ফেরানোর পর জয়াসুরিয়া আসেন দৃশ্যপটে। তুলে নেন মোহাম্মদ রিজওয়ান আর আগা সালমানকে, মাঝে ফাওয়াদ আলমের উইকেট যায় বাবর আজমের সঙ্গে ভুল বোঝাবুঝিতে। তাতে মধ্যাহ্ন বিরতির আগেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান। 

ওপাশে বাবর আজম আশা দেখাচ্ছিলেন বটে, কিন্তু শেষমেশ তিনি আর পাকিস্তানরে রক্ষা করতে পারেননি। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তিনি বিদায় নিয়েছেন জয়াসুরিয়ার শিকার হয়ে। এরপর মেন্ডিস আর জয়াসুরিয়ার তোপে পাকিস্তানের ইনিংস টিকতে পেরেছে আর মাত্র ১২ ওভার মতো। শ্রীলঙ্কা জেতে ২৪৬ রানের বিশাল এক ব্যবধানে। রমেশ ৪ আর জয়াসুরিয়া ৫ উইকেট নিয়ে ইনিংস শেষ করেন।  

এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় উন্নতি হয়েছে শ্রীলঙ্কার। ভারতকে টপকে তৃতীয় স্থানে উঠে এসেছে দলটি। 

টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল পাকিস্তান। সেই ম্যাচ জয়ের পর তৃতীয় স্থানে ছিল পাকিস্তান। ভারত ছিল চতুর্থ স্থানে। ষষ্ঠ স্থানে নেমে গিয়েছিল শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় ম্যাচে সেই পাকিস্তানকে হারিয়েই হিসাব বদলে দিলো লঙ্কানরা।

৫৩.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে শ্রীলঙ্কা। ভারতের অবস্থান চারে। তাদের সংগ্রহ ৫২.০৮ শতাংশ পয়েন্ট। পাকিস্তান নেমে গিয়েছে পাঁচে। ৫১.৮৫ শতাংশ পয়েন্ট বাবরদের। 

শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা। ৭১.৪৩ শতাংশ পয়েন্ট ঝুলিতে আছে তাদের। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭০ শতাংশ পয়েন্ট।