NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

উপহার হিসেবে ভারতে ইলিশ যাচ্ছে না : রিজওয়ানা হাসান


খবর   প্রকাশিত:  ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:০৩ এএম

উপহার হিসেবে ভারতে ইলিশ যাচ্ছে না : রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ভারতে ইলিশ উপহার হিসেবে যাচ্ছে না বলে জানিয়েছেন। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নোয়াখালীর কম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। 

রিজওয়ানা হাসান বলেন, এটা রপ্তানি করা হবে আর রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে। সেটা খুব ছোট করে দেখার মতো টাকা না।

বাংলাদেশ থেকে ইলিশ এখনও যায়নি। শুধু একটা সিদ্ধান্ত হয়েছে। তার আগেই তো দাম বেড়ে গেছে। কাজেই রপ্তানি হলে দাম বাড়বে এ কথাটা ঠিক না।

 

তিনি আরো বলেন, যারা ইলিশ চাচ্ছে, তারাও কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ওপার থেকে অনেক সমর্থন দিয়েছে। সেটা আমরা সকলে দেখেছি। আমরা খুব সহজে কত কথা বলে ফেলি। আমাদের সবসময় মনে রাখতে হবে, প্রতিবেশীর সঙ্গে অনেক বিষয়ে আলাপ-আলোচনা করতে হবে।

সেই আলোচনার ধারাটা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক, সেটা আমরা চাই না।

 

এলাকা পরিদর্শনের সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।