NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

ভারতের বিপক্ষে ফল নিয়ে চিন্তা করছেন না শান্ত


খবর   প্রকাশিত:  ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫৬ এএম

ভারতের বিপক্ষে ফল নিয়ে চিন্তা করছেন না শান্ত

ভারতের বিপক্ষে ফল নিয়ে ভাবছেন না নাজমুল হোসেন শান্ত। তবে রোহিত শর্মা-বিরাট কোহলিদের বিপক্ষে ভালো ক্রিকেট খেলার কথা জানিয়েছেন তিনি। আজ সংবাদ সম্মেলনে এমনটাই জানান বাংলাদেশের অধিনায়ক।

চেন্নাইয়ের সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন,‘পাকিস্তানের বিপক্ষে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি।

সেটি এখন অতীত। তবে যেটা বললেন, এটি আমাদের অনেক আত্মবিশ্বাস দিয়েছে। আমরা এখানে নতুন সিরিজ খেলতে এসেছি। আমাদের ড্রেসিং রুম বিশ্বাস করে, এখানে আমরা খুব ভালো ক্রিকেট খেলতে পারব।
আমরা ফলাফল নিয়ে ভাবছি না। প্রক্রিয়া অনুসরণের চেষ্টা করছি।’

 

ক্রিকেটাররা আগে আবেগপ্রবণ থাকলেও এখন তা নিয়ন্ত্রণ করতে পারেন বলে জানিয়েছেন শান্ত। বাংলাদেশের অধিনায়ক বলেছেন,‘অনেক ক্রিকেটার গত ১০-১৫ বছর ধরে খেলছে।

অনেক ক্রিকেটার অভিজ্ঞ হয়েছে। তাই আমরা এখন আর গত কয়েকবছর ধরে খুব বেশি আবেগপ্রবণ হয়ে যাই না। আমরা এখন নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারি। জিতে বা হেরে গেলে কী হবে তা নিয়ে চিন্তা না করে, ম্যাচের ব্যাপারে ভাবতে পারি। প্রতিটি ম্যাচে আমরা শতভাগ দেওয়ার চেষ্টা করি।
তাই আমাদের এখন শান্ত মনে হয় এবং প্রতিটি পরিকল্পনা অনুসরণ করার চেষ্টা করি।’

 

পিচ যাই হোক না কেন মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন শান্ত। তিনি বলেছেন,‘উইকেটের ব্যাপারে যতটুকু দেখে বুঝেছি, ভালো একটা উইকেট হবে। বেশি স্পিন না পেসনির্ভর, তা নিয়ে কথা বলতে চাই না। কালকে যত দ্রুত সম্ভব আমরা উইকেটটা মানিয়ে নেওয়ার চেষ্টা করব। আমাদের দলে স্পিন ও পেস- দুই দিক থেকে ভারসাম্য আছে। তাই এটা খুব বেশি চিন্তার কারণ হবে না।’

ভারতের বিপক্ষে দারুণ এক ম্যাচের প্রত্যাশা করছেন শান্ত। ২৬ বছর বয়সী বাঁহাতি ব্যাটার বলেছেন,‘তারা খুবই মানসম্পন্ন দল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ের প্রতিটি দিক তাদের স্বয়ংসম্পূর্ণ। তবে আমরা কন্ডিশন ও প্রতিপক্ষ নিয়ে ভাবছি না। নিজেদের নিয়ে চিন্তা করছি। আমরা যদি নিজেদের পরিকল্পনা অনুসরণ করে বাস্তবায়ন করতে পারি, তাহলে খুব ভালো ম্যাচ হবে।’