NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

এবার নিজের গলফ ক্লাবের কাছে ট্রাম্পকে হত্যাচেষ্টা, বন্দুকধারী আটক


খবর   প্রকাশিত:  ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১৬ পিএম

এবার নিজের গলফ ক্লাবের কাছে ট্রাম্পকে হত্যাচেষ্টা, বন্দুকধারী আটক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের নিজের গলফ ক্লাবের কাছে গুলির ঘটনায় অস্ত্রসহ সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপদে আছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গলফ মাঠে গুলির ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তার কাছে একে–৪৭ ঘরানার ওই অস্ত্রটিও জব্দ করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।


 
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই) জানিয়েছে, সবকিছু বিবেচনায় সাবেক এই প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা হয়েছে বলে মনে করা হচ্ছে।
 
স্থানীয় সময় রবিবার (১৫ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটির দিনে দুপুরে নিজ গলফ ক্লাবে খেলছিলেন ডোনাল্ড ট্রাম্প। এসময় সাবেক প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিসের সদস্যরা খেয়াল করেন, গলফ ক্লাবের সীমানা প্রাচীরের বেড়া দিয়ে এক ব্যক্তি বন্দুকের নল ঢুকাচ্ছেন। সঙ্গে সঙ্গে তাকে লক্ষ্য করে গুলি চালায় সিক্রেট সার্ভিস।

 
এক বিবৃতিতে এফবিআই বলেছে, ‘ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় গুলির ঘটনায় সাড়া দিয়েছে এফবিআই। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সবকিছু বিবেচনায় মনে হচ্ছে সাবেক প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করা হয়েছে।’
 
দুই মাস আগে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়।
এসময় একটি গুলি তার ডান দিকের কান ছুঁয়ে যায়। ওই ঘটনায় ট্রাম্প সামান্য আহত হন এবং অনেকটা অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান। এরপর থেকে ট্রাম্পের নিরাপত্তা জোরদার করা হয়েছে। খোলা জায়গায় জনসভার সময় তিনি এখন বুলেট-প্রুফ কাঁচের পেছন থেকে ভাষণ দেন।