NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

নতুন রাজনৈতিক শক্তির বিকাশ অপরিহার্য : ড. ইফতেখারুজ্জামান


খবর   প্রকাশিত:  ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:০৭ এএম

নতুন রাজনৈতিক শক্তির বিকাশ অপরিহার্য : ড. ইফতেখারুজ্জামান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চেতনা বাস্তবায়নে নতুন রাজনৈতিক শক্তির বিকাশ অপরিহার্য বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, গতানুগতিক রাজনৈতিক দল দিয়ে এই চেতনার বাস্তবায়ন হবে না। টিআইবির নির্বাহী পরিচালক হিসেবে নয়, ব্যক্তিগত জায়গা থেকে এটা মনে করি।

রবিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর ধানমণ্ডিতে মাইডাস সেন্টারে টিআইবি আয়োজিত ‘নতুন বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন: তরুণদের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

 

 

টিআইবির নির্বাহী পরিচালকের সঞ্চালনায় আলোচনা সভায় মূল আলোচক ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও আরিফ সোহেল, জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন ও সদস্য আরিফুল ইসলাম আদীব, গণমাধ্যমকর্মী ও উপস্থাপক ফারাবি হাফিজ, তরুণ কথাসাহিত্যিক সাদাত হোসাইন, রম্যলেখক ও গণমাধ্যমকর্মী শিমু নাসের প্রমূখ।

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘যে চেতনা নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, সেই চেতনার ধারক হিসেবে নতুন একটি রাজনৈতিক শক্তির বিকাশের অপরিহার্যতা রয়েছে। এখন এটি কখন হবে, কীভাবে হবে, কারা নেতৃত্ব দেবে সেটি আমাদের দেখার বিষয়। এ বিষয়ে আমাদের সকলকে সিদ্ধান্ত নিতে হবে এবং আমি সকলকে চাই।

সবাইকে যার যার অবস্থান থেকে অংশ নিতে হবে।’

 

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘যারা সামনে নির্বাচনে অংশ নেবেন, ক্ষমতায় যাবেন, তারা যদি দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি করেন; যা ইতোমধ্যে শুরু হয়েছে, এ নিয়ে আমাদের অনেক শঙ্কা ও উদ্বেগের কারণ রয়েছে। তা না হলে আপনারা নিজেদের ওই ফ্যাসিবাদের জায়গায় উপস্থাপন করবেন এবং একইভাবে আপনাদের পতন হতে হবে। পাশাপাশি আমরা সিভিল ও মিলিটারি আমলাতন্ত্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও বলব শিক্ষা গ্রহণ করার জন্য।