NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

সুপারকারে ঝুঁকছেন ব্রিটিশ ধনকুবেররা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:০৬ পিএম

সুপারকারে ঝুঁকছেন ব্রিটিশ ধনকুবেররা

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাজ্যের ধনীরা আগের যেকোনো সময়ের চেয়ে আরো বেশি সুপারকার ব্যবহারে ঝুঁকছেন। ২০২১ সালে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে ১৮ হাজারেরও বেশি সুপারকার নিবন্ধন হয়েছিল। ব্রিটিশদের ব্যবহূত সুপারকারের মধ্যে রয়েছে ফেরারি, বুগাতি, অ্যাস্টন মার্টিন ও মাসরাতির মতো ব্র্যান্ডগুলো।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, গত বছর যুক্তরাজ্যে সুপারকার বিক্রি আগের বছরের তুলনায় ১৯ শতাংশ বেড়েছে। প্রতিটি গাড়ির মূল্য কয়েক লাখ থেকে শুরু করে মিলিয়ন পাউন্ডেরও বেশি। যদিও অর্থনীতি নিয়ে উদ্বেগ এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় ধনকুবেরদের উচ্চমূল্যের এ গাড়ি কেনা থেকে বিমুখ করতে পারেনি।

ড্রাইভিং ও ভেহিকল এজেন্সির পরিসংখ্যান বিশ্লেষণ করে অ্যাকাউন্ট্যান্সি ফার্ম ইউএইচওয়াই হ্যাকার ইয়াং জানিয়েছে, ব্রিটিশ ধনীরা ‘জীবন একটাই’ মানসিকতা গ্রহণ করেছেন। সুপারকারের মতো বিলাসবহুল আইটেমগুলোয় তারা আরো বেশি ব্যয় করতে আগ্রহী হয়েছেন।

ইউএইচওয়াই হ্যাকার ইয়াংয়ের ডেভিড কেন্ড্রিক বলেন, খুব কঠিন মহামারী সময়ের পরে অনেক ধনী ব্যক্তি খরচের হাত প্রসারিত করেছেন। আশপাশের অনেক মানুষকে কভিডে মারা যেতে দেখে তারা অর্থ সংরক্ষণের চেয়ে বরং বিলাসী জীবনে বেশি মনোযোগ দিয়েছেন। এছাড়া সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নীতিও অপ্রত্যাশিত উপায়ে সুপারকার বিক্রিতে সহায়তা করেছে। যেমন রাতারাতি ক্রিপ্টোকারেন্সি মিলিয়নেয়ার।

ইউএইচওয়াই হ্যাকার ইয়াং গ্রুপ হলো যুক্তরাজ্যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের শীর্ষ ২০ গ্রুপের একটি। শতাধিক অংশীদার এবং ৫৪০ জন পেশাদার কর্মী যুক্তরাজ্যজুড়ে ১৯টি অফিস থেকে কাজ করছেন। গত বছর দেশটিতে সবচেয়ে জনপ্রিয় বিক্রীত সুপারকার ব্র্যান্ড ছিল ফেরারি। এ সময়ে ১১ হাজার ৯৫৪ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে। পাশাপাশি ল্যাম্বরগিনির মালিকানা যেকোনো সুপারকারের তুলনায় দ্রুত বেড়েছে। ২০২১ সালে এ গাড়ির বিক্রি ৫৯ শতাংশ বেড়ে ২ হাজার ৪১৯ ইউনিটে পৌঁছেছে।