NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

সাকিবকে নিয়ে ইউনূসের সঙ্গে আলোচনার সুযোগ পাননি শান্ত


খবর   প্রকাশিত:  ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:০৪ পিএম

সাকিবকে নিয়ে ইউনূসের সঙ্গে আলোচনার সুযোগ পাননি শান্ত

পাকিস্তানে টেস্ট সিরিজ চলাকালীন সময়ে হত্যা মামলার আসামি হন সাকিব আল হাসান। সেই মামলার খড়্গ নিয়েই ঐতিহাসিক সিরিজ জয়ের সাক্ষী হন তিনি। রাওয়ালপিন্ডির প্রথম টেস্টে ৪ উইকেট নিয়ে জয়ে অনবদ্য অবদানও রেখেছেন এই অলরাউন্ডার।

দেশে ফিরে সাকিবের সেই মামলার বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত।

যমুনার বাসভবনে প্রধান উপদেষ্টা ক্রিকেটারদের আমন্ত্রণ জানানোয় কথা বলার সুযোগটাও তৈরি হয়েছিল। তবে আজ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেও সাকিবের বিষয়টি নিয়ে কথা বলা হয়নি বলে জানিয়েছেন শান্ত। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘একদমই সুযোগ হয়নি (ওই বিষয়ে কথা বলার)।’

 

এর আগে পাকিস্তান থেকে দেশে ফেরার পর সাকিবের বিষয়ে শান্ত বলেছিলেন, ‘সাকিব ভাইয়ের ব্যাপারটি ভিন্ন।

তবে প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে। সবাই জানি সাকিব ভাই খেলার জন্য কতটা নিবেদিত এবং খেলার জন্য কতটা পাগল। সব সময় দলের জন্য চিন্তা-ভাবনা করে থাকেন। যখন দেখা হবে (প্রধান উপদেষ্টা সঙ্গে), এটা নিয়ে যদি কথা ওঠে তাহলে বলব, প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে।
’

 

সংবর্ধনা নিয়ে ফিরে মিরপুরে ক্রিকেটাররা বসেছিলেন সভাপতি ফারুকের সঙ্গেও। সেখানে অন্য অনেক বিষয়ের সঙ্গে আলোচনা হয়েছে বিপিএল নিয়েও। বিশেষ করে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এই আসরটি হবে কি না, তা নিয়ে উদ্বেগ জানানোর পর অবশ্য ক্রিকেটারদের আশ্বস্তও করা হয়েছে। প্রয়োজনে কিছু ত্যাগ স্বীকার করে হলেও খেলার কথা তারা সভাপতিকে জানিয়ে এসেছেন বলে জানালেন নাজমুল, ‘(দেশের অর্থনৈতিক বাস্তবতায়) আমরা প্রয়োজনে কম টাকা-পয়সা নিয়ে হলেও খেলতে রাজি আছি, ক্রিকেটারদের পক্ষ থেকে সভাপতিকে জানানো হয়েছে।’