NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

ভারতে পাচারের সময় ৫ লাখ টাকার ইলিশ জব্দ


খবর   প্রকাশিত:  ১১ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫২ পিএম

ভারতে পাচারের সময় ৫ লাখ টাকার ইলিশ জব্দ

ভারতে পাচারের সময় সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ২৭৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১১ সেপ্টেম্বর) উপজেলার ঘিলাতলী এলাকায় অভিযান চালিয়ে এই মাছ জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) উপজেলার বাংলাবাজার বিওপি গোপন সংবাদের ভিত্তিতে কম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার আজাদের নেতৃত্বে ইলিশ মাছ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য সাড়ে ৫ লাখ টাকা।

এ সময় চোরাকারবারিরা বিজিবি টহলদলের উপস্থিত টের পেয়ে পালিয়ে যায়।

 

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি বলেন, জব্দকৃত ২৭৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ স্থানীয় কাস্টমসে জমা দেওয়া হবে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।