NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

বাংলাদেশে চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি: ভারতীয় হাইকমিশনার


খবর   প্রকাশিত:  ১১ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:১৩ এএম

বাংলাদেশে চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি: ভারতীয় হাইকমিশনার

ভারতের সহযোগিতায় বাংলাদেশে চলমান প্রকল্পের কাজ চালু থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। 

তিনি বলেছেন, ঢাকা-দিল্লি আগের মতোই কাজ করছে। চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি। কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুত ফিরে এসে কাজ শুরু করবে।

 

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।

ভারতীয় হাইকমিশনার বলেন, বিজ্ঞান প্রযুক্তিসহ বেশ কিছু বড় প্রকল্পে কাজ করা নিয়ে আলোচনা হয়েছে। আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই ফিরে আসবে ও কাজ শুরু হবে।

ঋণের অর্থ ছাড়ের বিষয়ে প্রণয় ভার্মা বলেন, ভারত থেকে বাংলাদেশের ঋণের অর্থ ছাড় করার বিষয়েও সমস্যা নেই।

আগের মতোই এই সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে ভারত।

 

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ভারত ও বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক অন্তত জোরালো। বাংলাদেশ বিনিয়োগের বড় ক্ষেত্র। বিজ্ঞান প্রযুক্তিসহ আরও বড় প্রকল্পে কাজ করতে তারা (ভারত) আগ্রহ দেখিয়েছে।