NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

মা হলেন দীপিকা, বাবা রণবীর


খবর   প্রকাশিত:  ১২ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪৮ এএম

মা হলেন দীপিকা, বাবা রণবীর

প্রথমবারের মত মা হলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। রবিবার (৮ সেপ্টেম্বর) মুম্বাইয়ের এইচ এন রিল্যায়েন্স হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী।

এর আগে, শনিবার বিকেলে মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালের সামনে পরিবারসহ দীপিকাকে দেখা যায়। তবে নিয়মিত চেকআপ নাকি সন্তান জন্ম দেওয়ার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী, তা নিশ্চিত হতে পারেনি কোনো সংবাদমাধ্যম।

অবশেষে জানা গেল মা হয়েছেন দীপিকা।

 

এবারের ভারতীয় লোকসভা নির্বাচনে ভোটের দিন দীপিকা পাড়ুকোনের বেবিবাম্প প্রকাশ্যে আসে। এর আগে অনেকেই মনে করছিলেন সারোগেসির মাধ্যমে সন্তান নিচ্ছেন অভিনেত্রী। কিন্তু বেবিবাম্প দেখানোর পরও সেই গুঞ্জনও ভেস্তে যায়।

 

দীপিকা-রণবীরের প্রথম আলাপ সঞ্জয় লীলা বানসালির রোমান্টিক সিনেমা ‘গোলিও কি রাসলীলা রামলীলা’র সেটে। এরপর ‘বাজিরাও মাস্তানি’ আর ‘পদ্মাবত’ সিনেমায়ও পর্দা ভাগ করতে দেখা গেছে তাদের। সেখান থেকেই প্রেম, অবশেষে বিয়ে।

দীপিকাকে সর্বশেষ দেখা গেছে ‘কল্কি ২৮৯৮ এডি’তে।

অন্তঃসত্ত্বা থাকাকালীন এই সিনেমার শুটিং করেছিলেন অভিনেত্রী। সিনেমাতেও এক অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও দীপাবলিতে দীপিকার পরবর্তী সিনেমা ‘সিংহম এগেইন’ মুক্তি পাবে। এতে রণবীর সিংকেও দেখা যাবে।