NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

দিনে ১০ হাজার রুপির বিনিময়ে ভারতে আশ্রয় নিয়েছেন বাহার ও কন্যা সূচনা


খবর   প্রকাশিত:  ০৬ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:১৭ পিএম

দিনে ১০ হাজার রুপির বিনিময়ে ভারতে আশ্রয় নিয়েছেন বাহার ও কন্যা সূচনা

শেখ হাসিনা সরকারের পতনের পর কুমিল্লার সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার ভারতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। তার সঙ্গে দেশ ছেড়েছেন তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাও।

বর্তমানে বাবা-মেয়ে কলকাতায় এক রাজনৈতিক নেতার আশ্রয়ে রয়েছেন। সেখানে প্রতিদিন ১০ হাজার রুপির বিনিময়ে আছেন তারা।

 

‘ওপি ইন্ডিয়া’ নামে ভারতের একটি সর্বভারতীয় গণমাধ্যম সূত্রে এসব তথ্য জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ১০ দিন আগে সীমান্ত পেরিয়ে তারা কলকাতায় এক রাজনৈতিক নেতার ছত্রচ্ছায়ায় অবস্থান করছেন। এর জন্য প্রতিদিন ১০ হাজার রুপি গুনতে হচ্ছে তাদের। সংবাদমাধ্যমটির দাবি ভারত থেকে লন্ডনে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিতে পারেন তারা।

 

৫ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ থেকে পলায়নের পরেই কুমিল্লার মনোহরপুর মুনসেফবাড়ি এলাকায় বাহারের বাড়ি ভাঙচুর হয়। এর পর থেকেই আত্মগোপনে ছিলেন সাবেক সংসদ সদস্য বাহার এবং তার মেয়ে সূচনা।