NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

মৃত্যুপুরী গাজার শিশুদের সংগীত শিক্ষক আবু আমশা


খবর   প্রকাশিত:  ০২ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৪৬ পিএম

মৃত্যুপুরী গাজার শিশুদের সংগীত শিক্ষক আবু আমশা

আহমেদ আবু আমশা ৪২ বছর বয়সী একজন সংগীত শিক্ষক। যুদ্ধ শুরু হওয়ার পর তাকে উত্তর গাজা উপত্যকার বেইত হানুন থেকে পালাতে হয়েছিল। দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য একটি শিবির ও সমুদ্রসৈকতের কাছে তার পরিবারের সঙ্গে আশ্রয় নিতে হয়েছিল। এখন আবু আমশা ফিলিস্তিনি শিশুদের গিটার বাজিয়ে গান গেয়ে ও শিখিয়ে বিনোদন দেওয়ার চেষ্টা করছেন।

 

 

শিশুদের জন্য গাজা যুদ্ধ ভয়াবহ এক পরিস্থিতি নিয়ে এসেছে। ইতিমধ্যে হাজার হাজার শিশুর মৃত্যু হয়েছে ইসরায়েলি হামলায়। অনেক শিশু হারিয়েছে তাদের অঙ্গ-প্রত্যঙ্গ, কেউ পুরো পরিবার হারিয়ে নিঃসঙ্গ হয়ে বেঁচে আছে। কেউ হারিয়েছে বাবা-মা।

অনেক শিশু তাদের মূল্যবান জীবন হারিয়েছে খাবারের অভাবে। খাবারের সংকট, পানির সংকট, নানা রোগ-শোক মিলিয়ে শিশুরা বিভীষিকাময় জীবনযাপন করছে। যে শিশুরা বেঁচে আছে তারা জানে না আগামীকাল তারা বেঁচে থাকবে কি না?

 

এমন পরিস্থিতির মধ্যেই আবু আমশা স্বেচ্ছাসেবক হিসেবে তরুণ বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সংগীত শেখাচ্ছেন। শিবিরে আশ্রয় নেওয়া শিশু ও তরুণদের সামান্য বিনোদন দেওয়ার চেষ্টা করছেন।

৭ অক্টোবর ২০২৩ সালে হামাসের নজিরবিহীন হামলার পর যখন যুদ্ধ শুরু হয়, তখন গাজা স্ট্রিপের উত্তরাঞ্চলের একটি স্কুলে আমশা একজন সংগীত শিক্ষক ছিলেন। যুদ্ধ শুরুর পর তাকে দক্ষিণে পালিয়ে আসতে হয়েছিল। 

 

ছবিতে গাজার শিশু ও তরুণদের সঙ্গে আবু আমশা।