NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

পশ্চিম তীরে গুলিতে ইসরায়েলের ৩ পুলিশ সদস্য নিহত


খবর   প্রকাশিত:  ০১ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৩৪ পিএম

পশ্চিম তীরে গুলিতে ইসরায়েলের ৩ পুলিশ সদস্য নিহত

পশ্চিম তীরের হেবরনে একটি চেকপয়েন্টে রবিবার গুলিতে ইসরায়েলের তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল তাদের চলমান প্রাণঘাতী অভিযানের অংশ হিসেবে অধিকৃত অঞ্চলটির জেনিনে অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী পঞ্চম দিনের মতো জেনিনে তাদের প্রাণঘাতী অভিযান চালিয়ে যাওয়ার সময় রবিবারের গোলাগুলি হলো। অভিযানে ইতিমধ্যে কমপক্ষে ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

৭ অক্টোবর গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল পশ্চিম তীরে অভিযান বাড়িয়ে পাঁচ শতাধিক মানুষকে হত্যা করেছে। অন্যদিকে গত ১১ মাসে গাজায় ৪০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

 


 

পুলিশ নিশ্চিত করেছে, হেবরনের দক্ষিণে তারকুমিয়াহ চেকপয়েন্টের কাছে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর আগে ইসরায়েলের জাতীয় জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানায়, একজন পুরুষ ও একজন নারীকে ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়েছে এবং তৃতীয় একজনকে একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।

 

এদিকে খলিল আল-রহমান ব্রিগেড নামের একটি স্বল্প পরিচিত সশস্ত্র গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে। হামাস গাজা যুদ্ধের ‘স্বাভাবিক প্রতিক্রিয়া’ হিসেবে এ হামলার প্রশংসা করেছে এবং আরো কিছু করার আহ্বান জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ঘটনাস্থলের কাছাকাছি ফিলিস্তিনি গ্রাম ইধনাতে অভিযান চালাচ্ছে। হেবরনের সাংবাদিক আকরাম নাতশেহ বলেছেন, ইসরায়েলি বাহিনী দক্ষিণ শহরের ভেতরে ও বাইরে যাওয়ার সব রাস্তা বন্ধ করে দিয়েছে।

সেখানকার আকাশে ড্রোন ঘোরাফেরা করছে। তিনি পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন।

 

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, হেবরন এলাকায় তিন নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কাছাকাছি ইয়াত্তা ও হালহুলে অভিযান চালানো হয়েছে।