NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

আমিরাতেই হচ্ছে এশিয়া কাপ


খবর   প্রকাশিত:  ১৪ এপ্রিল, ২০২৫, ০৭:৪৭ এএম

>
আমিরাতেই হচ্ছে এশিয়া কাপ

বিষয়টা পাঁচ দিন আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল অনেকটা। অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা। সংযুক্ত আরব আমিরাতেই হতে যাচ্ছে এশিয়া কাপ। তবে তাই বলে শ্রীলঙ্কা তাদের আয়োজক স্বত্ত্ব হারাচ্ছে না। স্বাগতিক হিসেবেই লঙ্কানরা অংশ নেবে এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে। 

আজ বুধবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিষয়টি। আগামী ২৭ আগস্ট থেকে শুরু হয়ে আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছয় দলের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে আমিরাতের মাটিতে।

শ্রীলঙ্কার মাটিতে এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। তবে সেখানে এখন চলছে তীব্র অর্থনৈতিক সংকট। সে কারণেই শেষ মুহুর্তে ভেন্যু বদলাতে বাধ্য হয়েছে আয়োজকরা। সেজন্য স্থানীয় দর্শকদের কাছে দুঃখপ্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

এসিসির সভাপতি জয় শাহ সেই বিবৃতিতে জানান, টুর্নামেন্টটি যেন শ্রীলঙ্কাতেই আয়োজন করা যায়, সেজন্য সর্বোচ্চ চেষ্টাটাই করেছেন তারা। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হয়েছে তাদের। 

বিবৃতিতে তিনি বলেন, ‘সামনে বিশ্বকাপ, আর তা সামনে রেখে এশিয়ার দেশগুলোর প্রস্তুতির জন্য এই টুর্নামেন্ট খুবই গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কাতে যেন এশিয়া কাপ আয়োজন করা যায়, তার সব রকমের চেষ্টাই করা হয়েছে। তবে শেষ পর্যন্ত ভেন্যু বদলে আমিরাতেই নিতে হলো। আমিরাতে খেলা হলেও অবশ্য টুর্নামেন্টের স্বাগতিক শ্রীলঙ্কাই থাকবে।

এর আগে গেল বৃহস্পতিবার বিসিসিআইয়ের কাউন্সিল সভার পরই ভেন্যু সরে যাওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমকে জানান বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলি। বলেন, ‘এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। কারণ সেটাই একমাত্র জায়গা যেখানে বৃষ্টি হবে না।’ 

শ্রীলঙ্কার আয়োজন অনিশ্চিত হয়ে যাওয়ার পর থেকে গুঞ্জন ছিল বাংলাদেশ বা ভারতের কোথাও এবারের আসর আয়োজনের। তবে সৌরভের কথাতেই পরিষ্কার হয়ে যায়, বৃষ্টির কারণেই সেটা হচ্ছে না আর।