NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

মিরাজের ঘূর্ণিতে ২৭৪ রানে থামল পাকিস্তান


খবর   প্রকাশিত:  ০১ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৩৯ এএম

মিরাজের ঘূর্ণিতে ২৭৪ রানে থামল পাকিস্তান

রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানকে ২৭৪ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। অফ স্পিন ঘূর্ণিতে একাই ৫ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৩ উইকেট পেয়েছেন এক বছরের বেশি সময় পর টেস্ট দলে ফেরা ডানহাতি পেসার তাসকিন আহমেদ।

টস জিতে স্বাগতিকদের আগে ব্যাটিংয়ে পাঠিয়ে দারুণ শুরু পায় সফরকারীরা।

ইনিংসের প্রথম ওভারেই তাসকিনের ভেতরে ঢোকা বলে বোল্ড হয়ে ফেরেন আব্দুল্লাহ শফিক। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। সাইম আইয়ুব ও শান মাসুদ গড়েন ১০৭ রানের জুটি। ফিফটি করা এই দুজনকে ফিরিয়ে দলে স্বস্তি আনেন মিরাজ।
 

 

নাহিদ রানার বলে ১ রানেই ফিরতে পারতেন ফর্মে থাকা সউদ শাকিল। কিন্তু স্লিপে তার ক্যাচ ছেড়ে দেন মিরাজ। তবে ইনিংস বড় করতে পারেননি সউদ। তাসকিনের শিকার হয়ে ১৬ রান করে বিদায় নেন তিনি।

আগের টেস্টে রান না পাওয়া বাবর আজম আজ থিতু হয়ে যান। কিন্তু ব্যক্তিগত ৩১ রানের সময় সাকিব বলে আউট হন তিনি। 

 

১৭৯ রানে ৫ উইকেট হারিয়ে চা-বিরতির পর ফিরে প্রতিরোধ গড়েন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা। তাদের আলগা করতে মরিয়া হয়ে একাধিক রিভিউ নষ্ট করেন নাজমুল হোসেন। নাহিদ অবশেষে ভাঙেন জুটি, রিজওয়ান এবার থামেন ২৯ রান করে।

 

এরপর দ্রুত আরো কয়েকটি উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। তবে এক প্রান্ত ধরে খেলে ফিফটি তুলে নেন সালমান। তাকে নিজের তৃতীয় শিকার বানান তাসকিন। পরে আবরার আহমেদকে স্ট্যাম্পের ফাঁদে ফেলে ৫ উইকেটের স্বাদ পান মিরাজ। টেস্টে এটি তার দশম ফাইফার।

পরে বাংলাদেশ মাত্র ২ ওভার ব্যাট করে। ১০ রানে বিনা উইকেটে দিনের দ্বিতীয় দিনের খেলা শেষ করেন সাদমান ইসলাম ও জাকির হাসান। এই টেস্টের প্রথম দিন বৃষ্টিতে পণ্ড হয়ে যায়।