NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

নিজের জন্মস্থান নোয়াখালীতে ত্রাণ নিয়ে ছুটলেন বুবলী


খবর   প্রকাশিত:  ০১ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:০৯ এএম

নিজের জন্মস্থান নোয়াখালীতে ত্রাণ নিয়ে ছুটলেন বুবলী

দেশের বেশ কয়েকটি জেলা বন্যায় আক্রান্ত হয়েছে। পানিবন্দি হয়েছিল প্রায় ৫০ লাখ মানুষ। বিশেষ করে ফেনী, নোয়াখালী লক্ষ্মীপুর ও কুমিল্লার অবস্থা বেশি খারাপ। তবে আশার কথা হলো, সাধারণ মানুষ পাশে দাঁড়িয়েছে বন্যার্তদের।

ত্রাণ নিয়ে ছুটে গেছে দুর্গত এলাকায়। তাদের সঙ্গে যোগ দিয়েছেন তারকারাও। যেমন ত্রাণসামগ্রী নিয়ে নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে ছুটে গেছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

 

জানা গেছে, বৃহস্পতিবার সকালে ত্রাণভর্তি পিকআপ নিয়ে বুবলী ছুটে যান নোয়াখালীর বন্যাকবলিত প্রত্যন্ত অঞ্চলে।

এ জেলার সেনবাগ, বাংলাবাজার, চাটখিল, বেগমগঞ্জ, সোনাইমুড়ীসহ বেশ কিছু এলাকায় নৌকাযোগে ত্রাণ বিতরণ করেন তিনি।

 

বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের সময়ে তোলা কিছু ছবি নিজের ফেসবুকে শেয়ার করেন বুবলী। তাবে ত্রাণ গ্রহণকৃত অসহায় মানুষের ছবি ব্যবহার করেননি তিনি।

সেই পোস্টে বুবলী লিখেছেন, ‘বন্যার্ত মানুষগুলোকে কাছ থেকে দেখে কষ্টগুলো আরো দ্বিগুণ অনুভব হলো।

আমার মতো করে আমি সব সময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে। কারণ এটা আমার মানসিক শান্তি।’

 

বন্যার্তদের জন্য সংগ্রহ করা তহবিল ও উপহারসামগ্রী পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে বুবলী লেখেন, ‘সত্যিকার অর্থে সবার একাত্মতা ও ভালোবাসায় বন্যায় বিপদগ্রস্ত মানুষগুলোর জন্য ঢাকায় প্রচুর উপহারসামগ্রী জমা হয়েছে, কিন্তু তাদের কাছে এসব পৌঁছানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ বন্যার পানিতে যোগাযোগব্যবস্থার খুব নাজুক অবস্থা গ্রামের দিকে। তাই সবাইকে অনুরোধ করব বন্যার্তদের কাছে যেন তাদের প্রাপ্য উপহারসামগ্রী পৌঁছায় সেদিকে সবাই মিলে সহযোগিতা করি।