NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

মোরেলগঞ্জে ৩ বিঘার মৎস্য ঘের দখল করে মাছ লুটের অভিযোগ


খবর   প্রকাশিত:  ০১ সেপ্টেম্বর, ২০২৪, ১১:০৩ এএম

মোরেলগঞ্জে ৩ বিঘার মৎস্য ঘের দখল করে মাছ লুটের অভিযোগ

  এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের উপকূলীয় বাগেরহাটের মোরেলগঞ্জে থামছে না ঘের দখল। আবারো একটি মৎস্য ঘের দখল করে গৈ-ঘর ভাঙচুর ও মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার ভুক্তভোগী ঘের মালিক মোস্তাক বিল্লাহ রুপম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রাপ্ত অভিযোগে জানা গেছে, মোরেলগঞ্জ পৌর শহরের বাসিন্দা আতিয়ার রহমানের ছেলে মোস্তাক বিল্লাহ রুপমের সদর ইউনিয়নের বিশারীঘাটা গ্রামে ৩ বিঘার একটি মৎস্য ঘের রয়েছে। বুধবার দুপুরে একই গ্রামের ৮-১০ জনের একটি সংঘবদ্ধ দল হামলা চালিয়ে ঘেরটি দখলে নেয়। এ সময় হামলাকারীরা মৎস্য ঘেরটির গৈ-ঘরে কুপিয়ে ভাঙচুর চালিয়ে ঘের থেকে বাগদা, চিংড়ি, বিভিন্ন প্রজাতির সাদা মাছ ধরে নিয়ে যায়। এতে ঘের মালিকের গৈ-ঘরে থাকা বিভিন্ন মালপত্রসহ সাড়ে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী ঘের মালিক জানিয়েছেন।

এ ঘটনায় বৃহস্পতিবার মোস্তাক বিল্লাহ রুপম বাদী হয়ে মো. রুম্মান চৌকিদার ও লালন শেখসহ অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী ঘের মালিক মোস্তাক বিল্লাহ রুপম জানান, নানার জমিতে একবছর ধরে তিনিসহ তার মামাতো ভাই রাসেল হাওলাদার ৩ বিঘার ওই মৎস্য ঘেরটি করে আসছেন। দখলকারীদের কোনো বৈধতা নেই। সম্পূন্ন জোরপূর্বক ঘেরটি দখলে নিয়েছে। আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করছি।

এ সম্পর্কে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মোকারম আলী বলেন, ওসি স্যারের নির্দেশনায় ঘের দখলের অভিযোগটির তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।##