NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

বুলবুল হত্যার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ ও মানববন্ধন


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৩৭ এএম

বুলবুল হত্যার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ ও মানববন্ধন

 

শান্ত বণিক, নিজস্ব প্রতিবেদক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদকে হত্যার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার (২৭ জুলাই) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে বন্ধুমহল, যুব স্বেচ্ছাসেবী সংগঠন, বুলবুলের স্বজন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বুলবুল হত্যা কোনো ছিনতাইয়ের ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত হত্যাকা-। ঘটনাস্থলে তার সাথে থাকা ও পরে হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করে হত্যার কারণ উদঘাটন ও প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার করতে হবে। অবিলম্বে প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার করা না হলে নরসিংদীতে ছাত্রসমাজসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলন শুরু করা হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত বুলবুল আহমেদের বড় ভাই মোঃ জাকারিয়া, স্বজন সুজন আহমেদ, পারভেজ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আবরার রিফাত প্রমুখ।
এর আগে শহরের ভেলানগর বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবিতে স্লোগান দেয়া হয়।
শাবিপ্রবির নিহত শিক্ষার্থী বুলবুল আহমেদ নরসিংদী সদরের চিনিশপুর এলাকার বাসিন্দা মৃত ওয়াহাব মিয়ার ছেলে। সিলেট থেকে লাশ পৌঁছার পর মঙ্গলবার বাদ মাগরিব নরসিংদীর ভেলানগরে জানাজা শেষে তাকে মাধবদীতে তার বাবার কবরের পাশে দাফন করা হয়।