NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ চীন : শি


খবর   প্রকাশিত:  ০১ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৩৯ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ চীন : শি

চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের। বৃহস্পতিবার সাক্ষাতের পর সুলিভানকে প্রেসিডেন্ট শি বলেছেন, অনেক কিছু বদলে যাওয়া সত্ত্বেও এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ চীন।

সুলিভানের তিন দিনের এই সফরের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিভিন্ন বিষয়ে যোগাযোগ জোরদার করা। সফরে এসে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং অন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুলিভান।

২০১৬ সালের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো নিরাপত্তা উপদেষ্টা চীন সফরে গেলেন। 

 

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, শি চিনপিং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুলিভানকে বলেছেন, ‘বড় ধরনের পরিবর্তন সত্ত্বেও চীন ও যুক্তরাষ্ট্র এখনো সুসম্পর্ক উপভোগ করতে পারে। শি চিনপিং বলেছেন, চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্কের স্থিতিশীলতা, সুস্থ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে চীনের প্রতিশ্রুতির পরিবর্তন হয়নি। আমাদের প্রত্যাশা, যুক্তরাষ্ট্র এ ক্ষেত্রে সমান ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে আসবে।

 

এদিন সকালে চীনের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ঝাং ইউক্সিয়ার সঙ্গে বেইজিংয়ে সেন্ট্রাল মিলিটারি কমিশনের প্রধান কার্যালয়ে সাক্ষাৎ করেন সুলিভান। সেখানে তারা তাইওয়ানসহ সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে কথা বলেন। 

দক্ষিণ চীন সাগরে নৌযান চলাচলের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করেছেন সুলিভান। সাম্প্রতিক মাসগুলোতে সেখানে চীন ও ফিলিপাইন দ্বন্দ্বে জড়িয়েছে।

তাইওয়ান প্রণালিতে স্থিতিশীলতা কামনা করেছেন তিনি। অন্যদিকে ঝাং বলেছেন, যুক্তরাষ্ট্রকে তাইওয়ানের সঙ্গে সামরিক সহযোগিতা বন্ধ করতে হবে।