NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

সুন্দরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সজীব ওয়াজেদ জয় এর ৫২ তম জন্মবার্ষিকী পালন


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৩৭ এএম

সুন্দরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সজীব ওয়াজেদ জয় এর ৫২ তম জন্মবার্ষিকী পালন

 

 

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগে ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কর্তন, র‍্যালি ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগে যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেলের সভাপতিত্বে সুুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ থেকে র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও কলেজ এসে শেষ হয়।

পর কলেজের হলরুমে আলোচনা সভা ও কেক কর্তন অনু্ষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহসান আজিজ সরদার মিন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগে সাবেক সাংগঠনিক সম্পাদক, শহিদার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য, নাজমুল হুদা রানা, যুবলীগ নেতা শহিদুল ইসলাম রানা, মোক্তাদুল হক, উপজেলা মহিলা যুবলীগের সভাপতি, আল্পনা গোস্বামী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রতন মিয়া প্রমূখ। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী ও জন্মবার্ষিকী পালন করা হয়। এসময় উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।