NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

আন্দোলনে গুলিবিদ্ধ দুই ছাত্রের সফল অস্ত্রোপচার


খবর   প্রকাশিত:  ২৭ আগস্ট, ২০২৪, ০৬:৫৫ পিএম

আন্দোলনে গুলিবিদ্ধ দুই ছাত্রের সফল অস্ত্রোপচার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ দুই ছাত্রের সফল অস্ত্রোপচার হয়েছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। ওই দুই শিক্ষার্থীর নাম মো. রাফি হোসেন ও মো. মমিন হোসেন। সোমবার (২৬ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

আইএসপিআর জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার মিরপুরে গুলিবিদ্ধ মো. রাফি হোসেনের (১৪) ঢাকা সিএমএইচে সফল অস্ত্রোপচার করা হয়।

তিনি গত ১৯ জুলাই তারিখে ডান কাঁধে গুলিবিদ্ধ হন এবং তার ডান কাঁধের হাড় ও ধমনি ক্ষতিগ্রস্ত হয়। এ অবস্থায় তাকে জরুরি ভিত্তিতে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে অপারেশন করা হয়। পরে কিছু জটিলতা দেখা দিলে হৃদরোগ ইনস্টিটিউট ও ঢাকা সিএমএইচের চিকিৎসকদের আলোচনার ভিত্তিতে তাকে ২৫ আগস্ট  দিবাগত রাতে  ঢাকা সিএমএইচে আনা হয়। পরে দীর্ঘ ৬ ঘণ্টা সময় ধরে সিএমএইচের ভাস্কুলার টিম কর্তৃক সফলভাবে কৃত্রিম রক্তনালি সংযোজনের মাধ্যমে অস্ত্রোপচার করা হয়।
বর্তমানে মো. রাফি হোসেন আশঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছে আইএসপিআর।

 

আইএসপিআর আরো জানায়, অন্যজন মিরপুর কলেজের ছাত্র মো. মমিন হোসেন (২৩)। গত ১৯ জুলাই গুলিবিদ্ধ তিনি গুলিবিদ্ধ হন এবং গুলিটি তার মেরুদণ্ডের পেছনে আটকে যায়। পরে ২০ আগস্ট তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয় এবং ল্যাপারস্কপির মাধ্যমে ২৫ আগস্ট অপারেশন করে গুলি বের করা হয়। বর্তমানে মো. মমিন হোসেনও সুস্থ আছেন।