NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

ঐতিহাসিক টেস্ট জয় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের উৎসর্গ শান্তর


খবর   প্রকাশিত:  ২৬ আগস্ট, ২০২৪, ০৩:৩৭ এএম

ঐতিহাসিক টেস্ট জয় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের উৎসর্গ শান্তর

পাকিস্তানে বাংলাদেশের গল্পটা সব সময় হতাশার। দীর্ঘ ২৩ বছরের ইতিহাসে যতবারই পাকিস্তানে খেলতে গেছে বাংলাদেশ ততবারই মন খারাপ করে ফিরতে হয়েছে। জয় না পাওয়ার হতাশা নিয়ে।

এবার সেই গল্পটা বদলে দেওয়ার কথা জানিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত।

রাওয়ালপিন্ডি টেস্ট শুরুর আগে জানিয়েছিলেন, এবারের সফরে বিশেষ কিছু করবেন তারা। আজ ১০ উইকেটের জয়ে সেই কথা রেখেছেন তারা। পাকিস্তানকে তাদের মাটিতে প্রথমবারের মতো কোনো সংস্করণে হারালো বাংলাদেশ।

 

এর আগে তিন সংস্করণ মিলে ২০ ম্যাচের প্রতিটিতেই হেরেছিল বাংলাদেশ।

২১তম ম্যাচে এসে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ। এমন স্মরনীয় জয় উৎসর্গ করে দিয়েছেন শান্ত। বৈষম্যবিরোধী আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন সেই সব বীরদের শ্রদ্ধা জানিয়ে জয়টি তাদের উৎসর্গ করেছেন বাংলাদেশের অধিনায়ক।

 

ম্যাচ শেষে পুরুস্কার বিতরনী মঞ্চে শান্ত বলেছেন,‘ সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন, জয়টা তাদের উদ্দেশ্যে আমরা উৎসর্গ করছি।

সঙ্গে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।’ 

 

প্রথমবারের মতো কোনো প্রতিপক্ষকে টেস্টে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এমন ইতিহাস গড়ার দিনটা আবার শান্তর জন্যও বিশেষ এক দিন। ১৯৯৮ সালের এই দিনেই পৃথিবীতে এসেছিলেন বাংলাদেশের অধিনায়ক। জয় পাওয়ায় ২৬তম জন্মদিনের আনন্দটা তাই দ্বিগুণ হয়েছে তার।

তিনি বলেছেন,‘আলহামদুলিল্লাহ জয় পাওয়ায় খুশি হয়েছি। এটি খুবই বিশেষ মুহূর্ত। গত রাতে আমার স্ত্রীর সঙ্গে কথা হলে সে বলেছিল কালকে (আজ) যদি জেত তাহলে দিনটা দুর্দান্ত হবে। আলহামদুলিল্লাহ আমি ভাগ্যবান। আমরা জয় পেয়েছি। আমাদের জন্য ঐতিহাসিক দিন।’