NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

সাকিবের হত্যা মামলার ব্যাপারে যা জানাল বিসিবি


খবর   প্রকাশিত:  ২৭ আগস্ট, ২০২৪, ০৫:১৬ পিএম

সাকিবের হত্যা মামলার ব্যাপারে যা জানাল বিসিবি

সভাপতি হওয়ার পর আজ নিয়ে দুই দিন বিসিবি কার্যালয়ে এলেন ফারুক আহমেদ। বেশ দীর্ঘ সময় বোর্ডে কাটিয়েছেন তিনি। যার বেশির ভাগ জুড়ে ছিল বোর্ড পরিচালকদের নিয়ে অনানুষ্ঠানিক বৈঠক। এর মধ্যে সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলার বিষয়টি সবচেয়ে গুরুত্ব পেয়েছে।

 

কাল হত্যা মামলা হওয়ার পর আজ বিসিবি বরাবর আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে সাকিবকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তিনি। বৈঠক শেষে এ ব্যাপারে নিজেদের অবস্থান ব্যাখা করেছেন বিসিবি সভাপতি ফারুক, ‘আপনারা জানেন সাকিবের নামে একটা মামলা হয়েছে। আমরা লিগ্যাল নোটিশ এখনো পাইনি।

এটার ব্যাপারে কিছু বলতে পারব না। মামলা হয়েছে, এফআইআর হয়েছে। এটা তদন্ত হবে আগে। তারপরে একটা দিকে যাবে মামলাটা।

 

এই মুহূর্তে বাংলাদেশ দলের সঙ্গে পাকিস্তানে টেস্ট খেলছেন সাকিব। রাওয়ালপিন্ডি টেস্টের আজ শেষ দিন। টেস্ট শেষ হলে সাকিবের ব্যাপারে সিদ্ধান্তের কথা জানিয়েছেন ফারুক, ‘এই মুহূর্তে একটা টেস্ট ম্যাচ চলছে। খুব ভালো সংবাদ যে আমরা চতুর্থ দিনটা ভালোভাবে শেষ করেছি। কাল পঞ্চম দিন।

এই মুহূর্তে এ ব্যাপারে আমরা কোনো স্ট্যান্স নেওয়ার চিন্তা করিনি। কালকে ম্যাচ শেষে হলে আমরা বসে একট সিদ্ধান্ত নেব।’ জানা গেছে, আগামীকাল পরিচালকদের নিয়ে আবার বৈঠকে বসবেন ফারুক।

 

আজ বৈঠকে বোর্ডের স্ট্যান্ডিং কমিটি নিয়েও আলোচনা হয়েছে। যদিও ফারুক জানিয়েছেন, কোন পরিচালককে কোন কমিটি দেওয়া হচ্ছে, তা এখনো সিদ্ধান্ত হয়নি। তার কথা, ‘খুব দ্রুত জানানো হবে (কে কোন কমিটি পাবেন)।