NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

সাদ্দামের সহায়তায় ভারতে পালাচ্ছিলেন মানিক


খবর   প্রকাশিত:  ২৮ আগস্ট, ২০২৪, ০২:৩১ পিএম

সাদ্দামের সহায়তায় ভারতে পালাচ্ছিলেন মানিক

সিলেটের কানাইঘাট সীমান্তবর্তী দনা পাতিছড়া গ্রামের রফিকুল হোসেনের ছেলে সাদ্দামের সহায়তায় অবৈধভাবে ভারতে পালাচ্ছিলেন আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

শনিবার (২৪ আগস্ট) স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাদ্দামের বাড়ি বাংলাদেশ-ভারতের সীমান্তঘেঁষা দনা পাতিছড়া গ্রামে। সাদ্দাম বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে থাকেন। তবে এখন সাদ্দাম কোথায় আছেন, সেটা জানি না।

 


 

স্থানীয়রা জানায়, শুক্রবার দিনের কোনো এক সময় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক স্থানীয় দালালদের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন। সে সময় স্থানীয়রা আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার নাম শামসুদ্দিন মানিক পরিচয় দেন। পরে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

আটকের সময় স্থানীয়দের মানিক জানান, তার সঙ্গে ব্রিটিশ ও বাংলাদেশি পাসপোর্ট, নগদ টাকা, ডেবিট এবং ক্রেডিট কার্ড রয়েছে।

এর আগের দিন, দুই যুবক মারধর করে তার কাছ থেকে ৬০-৭০ লাখ টাকা নিয়ে গেছে। এ সময় তাকে প্রশ্ন করা হয়, পালাচ্ছেন কেন? তিনি বলেন, ভয়ে পালাচ্ছি। কার ভয়ে জানতে চাইলে বলেন, প্রশাসনের।

 

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, সাবেক বিচারপতি মানিককে আটক করা হয়েছে।

তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

 

উল্লেখ্য, সাবেক বিচারপতি মানিক বিদায়ি আওয়ামী লীগ সরকারের সমর্থক ছিলেন। সরকারের কার্যক্রম সমর্থন করে টক শোতে আলোচনা করতেন। সরকার পতনের পর তার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে।