NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

রাওয়ালপিন্ডি টেস্টে যেসব রেকর্ড করলেন মুশফিক


খবর   প্রকাশিত:  ২৭ আগস্ট, ২০২৪, ০৫:১৬ পিএম

রাওয়ালপিন্ডি টেস্টে যেসব রেকর্ড করলেন মুশফিক

আঙুলে ব্যথা নিয়ে রাওয়ালপিন্ডি টেস্ট খেলতে নেমেছিলেন মুশফিক। অথচ চোট নিয়েও কী অনবদ্য এক ইনিংস উপহার দিলেন ভক্তদের। মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এ ব্যাটার ১৯১ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন। রাওয়ালপিন্ডি টেস্টে তিনি অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন।

 

 

পাকিস্তানের বিপক্ষে টেস্টে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিক। টেস্টে তিনি দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরিয়ান।  এর মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন ১০ টেস্ট সেঞ্চুরি করা তামিম ইকবালকে। ১২ সেঞ্চুরি নিয়ে মুশফিকের ওপরে এখন শুধুই মমিনুল।

 

এই টেস্টে বাংলাদেশের জার্সিতে ১৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন মুশফিক (সব ফরম্যাট মিলিয়ে)। মুশফিক ১৫ হাজার রান করতে খেলেছেন ৪৬২ ম্যাচ। তার ওপরে আছেন তামিম। ১৫ হাজার ১৯২ আন্তর্জাতিক রান তামিমের।

আর মুশফিকের ১৫ হাজার ১৫৯ রান।

 

আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের সেঞ্চুরি ২০টি। তার উপরে থাকা তামিমের আছে ২৫ সেঞ্চুরি। এই টেস্টে মুশফিক ছাড়িয়ে গেছেন দেশের বাইরে তামিম ইকবালের ৪ সেঞ্চুরির রেকর্ড। দেশের বাইরে মুশফিকের সেঞ্চুরি ৫টি।

 

টেস্ট ক্যারিয়ারে মিস্টার ডিপেন্ডেবলের ব্যাটিং গড় ৩৯ ছুঁই ছুঁই। তবে ২০২১ সাল থেকে এখন পর্যন্ত তা বেড়ে হয়েছে ৪৭-এর ওপরে। গত তিন বছরে টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও মুশফিক।

২১ বছর ধরে পাকিস্তানের মাটিতে টেস্টে বাংলাদেশি ব্যাটারের সেঞ্চুরি খরা কাটালেন মুশফিক। তার আগে পাকিস্তানের মাঠে টেস্টে সেঞ্চুরি ছিল হাবিবুল বাশার ও জাভেদ ওমরের। ২০০৩ সালে তিন অঙ্ক ছুঁয়েছিলেন তারা।