NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

চাকরি জাতীয়করণের দাবিতে সিদ্ধিরগঞ্জে আনসার সদস্যদের বিক্ষোভ


খবর   প্রকাশিত:  ২৪ আগস্ট, ২০২৪, ০২:৩৭ পিএম

চাকরি জাতীয়করণের দাবিতে সিদ্ধিরগঞ্জে আনসার সদস্যদের বিক্ষোভ

চাকরি জাতীয়করণ করার দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ করেছেন আনসার সদস্যরা। প্রায় ৩০০ আনসার সদস্য এ বিক্ষোভে অংশ নেন। শুক্রবার (২৩ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

আনসার কমিটির সমন্বয়ক আহসান হাবিবের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে আনসার সদস্যরা একত্রিত হয়ে চাকরি জাতীয়করণের এক দফা দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

 

 

আকরাম হোসেন নামের এক আনসার সদস্য বলেন, আমাদের দাবি একটাই আমাদের চাকরির ক্ষেত্রে জাতীয়করণ করতে হবে। দেশের অন্যান্য বাহিনীর মতো আমরাও সমপরিমাণ পরিশ্রম করি। তাহলে আমাদেরকে কেন জাতীয়করণ করা হবে না।

আফসার উদ্দিন বলেন, চাকরির ব্যাপারে আমাদের সঙ্গে বৈষম্য সৃষ্টি করা হয়েছে।

আমরা এখান থেকে বিক্ষোভ করতে করতে নারায়ণগঞ্জ জেলা আনসার অফিস ঘেরাও করব। দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলন করে যাব।