NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

আক্ষেপ নিয়ে ফিরলেন সাদমান


খবর   প্রকাশিত:  ২৭ আগস্ট, ২০২৪, ০৫:১৬ পিএম

আক্ষেপ নিয়ে ফিরলেন সাদমান

সাদমান ইসলাম যখন ফিরছিলেন তখন ড্রেসিংরুমের সকলে হাততালি দিচ্ছিলেন। এমন হাততালির দৃশ্য দেখে নিশ্চয়ই যেকোনো ক্রিকেটারের খুশি হওয়া কথা। তবে সাদমান নিশ্চিতভাবেই খুশি হতে পারেননি। হবেন কী করে? ৭ রানের জন্য যে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেন বাংলাদেশি ব্যাটার।

 

 

সাদমানের সেঞ্চুরির দুঃখ থাকলেও এমন ইনিংসটিও কম নয় প্রত্যাবর্তনের ম্যাচে। তাই ড্রেসিংরুমের সকলেই বাহবা জানিয়েছেন তাকে। তবে সেঞ্চুরিটা পেলে তালির মাত্রাটা আরো বেড়ে যেত তাতে। চোটের কারণে রাওয়ালপিন্ডি টেস্ট থেকে ছিটকে যাওয়া মাহমুদুল হাসান জয়ের জায়গায় সুযোগ পেয়ে ৯৩ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি ব্যাটার।

প্রত্যাবর্তনটা রঙিন হলো আক্ষেপটা থেকেই গেল। ১৮৩ বলের ইনিংসটি সাজিয়েছেন ১২ চারে। 

 

দীর্ঘ ২ বছরের বেশি সময় পর টেস্টে খেলতে নেমে পেলেন ফিফটি। সবশেষ ২০২২ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দীর্ঘ সংস্করণে খেলেছেন সাদমান।

১৮৩ বলে ৯৩ রানে ইনিংসটি শেষ হয় মোহাম্মদ আলির বলে বোল্ড হয়ে। এরপরেই দুই দল চা বিরতিতে যায়। বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৯৯ রান। ১৫ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম।

 

এর আগে ২ উইকেটে ১৩৪ রান নিয়ে প্রথশ সেশন শেষ করেছিল বাংলাদেশ।

মধ্যাহ্ণভোজ শেষে ব্যাটিংয়ে নেমে অবশ্য দ্রুতই সঙ্গী হারা হন সাদমান। ৪৫ রানে অপরাজিত থেকে দ্বিতীয় সেশন শুরু করা মমিনুল ক্যারিয়ারের ১৯তম ফিফটি করার পরেই যে ড্রেসিংরুমে ফেরেন। বাংলাদেশের সেই পুরোনো রোগ। বিরতির পর পরেই উইকেট হারানো। খুররম শেহজাদের ভেতরে ঢোকা বলে বোল্ড হন তিনি। ব্যাট-প্যাডের ফাঁক গলিয়ে এর আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও বোকা বানিয়ে সাজঘরে ফিরিয়েছিলেন পাকিস্তানের পেসার।

 

কাঁটায় কাঁটায় ৫০ রান করে ফেরেন মমিনুল। এতে করে সাদমান-মমিনুলের ৯৩ রানের জুটি ভেঙ্গে যায়। সাদমান পরে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির পথে ছুটলেও শেষ মুহূর্তে এসে বঞ্চিত হলেন। পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে এখনো ২৪৯ রানে পিছিয়ে বাংলাদেশ।