NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

পোষা অজগর গলায় পেচিয়ে মৃত্যু পেনসিলভেনিয়ার যুবকের


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৫:২২ এএম

পোষা অজগর গলায় পেচিয়ে মৃত্যু পেনসিলভেনিয়ার যুবকের

আর্ন্তজাতিক ডেস্ক: শখ করে সাপ পুষতেন মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার এক যুবক। ১৫ ফুট লম্বা বিশাল অজগরের হাতেই প্রাণ গেলো তার। ওই যুবকের নাম ইলিয়ট সেন্সম্যান। তার বয়স ২৭ বছর।

সাপটিকে গলায় পেচানোর কারণে শ্বাসরোধ হয়ে যায় ওই যুবকের। ফক্স নিউজের খবরে বলা হয়েছে, এক যুবকের কার্ডিয়াক অ্যারেস্টের খবর পেয়ে পুলিশ ও প্যারামেডিকরা বুধবার পেনসিলভানিয়ার একটি বাড়িতে যায়। ঘটনাস্থলে পৌঁছে, তারা ২৮ বছর বয়সী ওই যুবককে বাড়ির মেঝেতে গলায় সাপ পেঁচানো অবস্থায় অজ্ঞান দেখতে পান।

আপার ম্যাকুঞ্জি টাউনশিপ পুলিশের লেফটেন্যান্ট পিটার নিকিশার বলেন, পুলিশ যত দ্রুত সম্ভব ওই ব্যক্তিতে অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে চায়। কিন্তু সাপটি ছিল ‘খুব বড় এবং খুব মোটা’। সাপটি অনেক লম্বা থাকায় সেটির মাথা ওই যুবকের শরীর থেকে বেশ দূরে ছিল। তাই পুলিশ সাপটিকে গুলি করার সিদ্ধান্ত নেয়।

গুলি করার পর অবশ্য সাপটি তাৎক্ষণিকভাবে মারা না গেলেও যুবকের গলা থেকে সরে যায়। তখন ওই যুবককে নিরাপদে সরিয়ে আনা হয়।

তবে হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। স্থানীয় সময় রোববার সকালে তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন,শ্বাসরোধের কারণে একটি অ্যানোক্সিক মস্তিষ্কের আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। সাপটি তার মস্তিষ্কের অক্সিজেন সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেয়।

সাপটিকে গুলি করার কারণ জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, এ ছাড়া ব্যক্তিকে উদ্ধার করার আর কোনো উপায় ছিল না।