NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

স্মিথকে ওপেনিংয়ে খেলানো পাগলামি, বলছেন হেইডেন


খবর   প্রকাশিত:  ২৩ আগস্ট, ২০২৪, ০৫:৩৪ পিএম

স্মিথকে ওপেনিংয়ে খেলানো পাগলামি, বলছেন হেইডেন

টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা একজন ব্যাটার স্টিভেন স্মিথ। ৩ এবং ৪ নম্বর পজিশনে তার গড়টাও ঈর্ষনীয়। চারে ৬১.৫০ গড়ের বিপরীতে তিনে ৬৭.০৭। কিন্তু স্বপ্নের মতো এমন গড়ের পরও নতুন চ্যালেঞ্জ নিতে ওপেনিং নামা শুরু করেছেন অস্ট্রেলিয়ান ব্যাটার।

 

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ওপেনার ডেভিড ওয়ার্নারের বিদায়ের পর জায়গাটা পেয়েছেন স্মিথ। ইতিমধ্যে আট ইনিংসে ব্যাট করে শুধুমাত্র একটি ফিফটি পেয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ৯১ রানের ইনিংসটির পর তার দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে ৩১ রান। সব মিলিয়ে ২৮.৫০ গড়ে করেছেন ১৭১ রান।

 

স্মিথের মতো একজন ব্যাটারের এমন গড় তাই মেনে নিতে পারছেন না ম্যাথু হেইডেন। অস্ট্রেলিয়ার বিধ্বংসী এই ওপেনার তাই মনে করেন, স্মিথকে আবারো ওপেনিংয়ে দেখাটা হবে পাগলামি। মুম্বাইতে সিইএট ক্রিকেট রেটিং পুরষ্কার অনুষ্ঠানে এমনটি জানিয়েছেন দুইবারের ওয়ানডে বিশ্বকাপজয়ী ব্যাটার।

স্মিথের ব্যাটিং অর্ডার বদল নিয়ে হেইডেন বলেছেন,‘ব্যক্তিগতভাবে ব্যাটিং অর্ডারে বদল পছন্দ করি না।

আমি মনে করি এটা পাগলামি। নির্দিষ্ট পজিশনের একজন সেরা ব্যাটারের ব্যাটিং অর্ডার বদল করাটা। সেটিও আবার সম্পূর্ণভাবে ভিন্ন এক পজিশনে। বেশ কিছু কারণে তাই এটা আমার কাছে পাগলামি। প্রথমত, কেন? নির্দিষ্ট পজিশনের সেরা ব্যাটারকে বদলানো হলো।

 

মিডল অর্ডার এবং ওপেনিং ব্যাটারের ভূমিকা একদম সম্পূর্ণ বিপরীত বলে মনে করেন হেইডেন। ৫২ বছর বয়সী ব্যাটার বলেছেন,‘৩২ সেঞ্চুরি এবং ৬৫ এর বেশি গড়ের স্টিভেন স্মিথকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষাটা করতে পারেন না আপনি। একজন ওপেনার এবং মিডল অর্ডার ব্যাটারের ভূমিকা ভিন্ন। ‍ভূমিকাটা আবিষ্কার করতে খুব বেশি সময় লাগেনি। যখন কোনো চ্যালেঞ্জিং কন্ডিশনে খেলা হয়, যেমন অস্ট্রেলিয়ার বাইরে প্রথম নিউজিল্যান্ডের বিপক্ষে খেলল তারা। সেখানে ওপেনিং ব্যাটিং করাটা খুবই কঠিন।’