NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

বিয়ের ২ মাস পেরোতেই ফ্ল্যাট বিক্রি করছেন সোনাক্ষী!


খবর   প্রকাশিত:  ২২ আগস্ট, ২০২৪, ০৫:১২ পিএম

বিয়ের ২ মাস পেরোতেই ফ্ল্যাট বিক্রি করছেন সোনাক্ষী!

বিয়ের মাত্র দুই মাস ছুঁই ছুঁই। এর মধ্যেই নিজের ফ্ল্যাট বিক্রি করে দিচ্ছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এতেই চিন্তিত অভিনেত্রীর অনুরাগীরা। যে ফ্ল্যাটে জাহির ইকবালের সঙ্গে বিয়ের একগুচ্ছ স্মৃতি।

সেই ফ্ল্যাট আচমকা কেন বিক্রি করে দিচ্ছেন নায়িকা? এই প্রশ্ন সবার মনে।

 

নিজস্ব অ্যাপার্টমেন্ট ‘অওরিয়েত’-এ প্রিয়জনদের সাক্ষী রেখে বিয়ে সারেন সোনাক্ষী ও জাহির। মেয়ের পাশেই হাসিমুখে দাঁড়িয়ে ছিলেন শত্রুঘ্ন সিনহা ও তার স্ত্রী পুনম। তবে বিয়ের পরই জল্পনা ছড়ায়, সোনাক্ষীর এই বিয়েতে নাকি তার দাদা লব সিনহার একেবারেই মত ছিল না।

অবশ্য শত্রুঘ্ন সিনহা সোনাক্ষী-জাহিরকে রাজজোটক মনে করেন।

 

বান্দ্রা ওয়েস্টের এই প্রপার্টি ৪২০০ স্কয়ার ফুটের। নিজস্ব লিফট আছে, দুটি বেডরুম। সি ফেসিং বারান্দা।

সার্ভেন্ট কোয়াটার, বিশাল কিচেন, শরীরচর্চার জায়গা সবই রয়েছে। যাকে বলে ফুললি ফার্নিশড। পাওয়া যাবে তিনটি গাড়ির পার্কিংয়ের জায়গা। এমন ফ্ল্যাটের দাম রাখা হয়েছে ২৫ কোটি টাকা।

 

কিন্তু বিয়ের মাস দুয়েকের মধ্যেই এত সুন্দর ফ্ল্যাট কেন বেচে দিচ্ছেন সোনাক্ষী? নিজেই তো আলাদা থাকার জন্য ফ্ল্যাটটি কিনেছিলেন।

তবে এখনও এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

 

সূত্রের খবর অনুসারে, এই একই অ্যাপার্টমেন্টে ১১ কোটি টাকা দিয়ে আরেকটি ফ্ল্যাট কিনেছেন বলিউডের ‘দাবাং’ গার্ল। মনে করা হচ্ছে স্বামী জাহিরের সঙ্গে সেখানেই থাকবেন তিনি। নতুনভাবে সাজিয়ে তুলবেন নিজের সংসার। তার পাশাপাশি কাজেও মন দিয়েছেন অভিনেত্রী। আপাতত তার ঝুলিতে রয়েছে ‘নিকিতা রায় দ্য বুক অফ ডার্কনেস।’