NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

প্রমোদতরি ডুবে মেয়েসহ ব্রিটিশ ধনকুবের নিখোঁজ


খবর   প্রকাশিত:  ২২ আগস্ট, ২০২৪, ০৫:৪৫ এএম

প্রমোদতরি ডুবে মেয়েসহ ব্রিটিশ ধনকুবের নিখোঁজ

ইতালির সিসিলি উপকূলে নিজের বিলাসবহুল প্রমোদতরি ডুবে মেয়েসহ এক ব্রিটিশ ধনকুবের নিখোঁজ হয়েছেন। স্থানীয় সময় সোমবার ভোরে ওই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ব্রিটিশ প্রযুক্তি উদ্যোক্তা মাইক লিঞ্চ, তার ১৮ বছর বয়সী মেয়ে হান্না লিঞ্চসহ নিখোঁজ রয়েছেন ছয়জন। প্রমোদতরিতে ক্রুসহ মোট ২২ জন আরোহী ছিলেন।

 

ফিন্যানশিয়াল টাইমসসহ অনেক গণমাধ্যমই প্রতিবেদনে বলছে, নিখোঁজদের মধ্যে রয়েছেন মাইক লিঞ্চ নামে এক স্বনামধন্য প্রযুক্তি উদ্যোক্তা। ইতালীয় কোস্ট গার্ড ও অগ্নিনির্বাপণকর্মীরা ১৫ জনকে উদ্ধার করতে পেরেছেন। এ ছাড়া একজনের লাশ উদ্ধার করা হয়েছে। রুক্ষ বাতাস আর উত্তাল ঢেউয়ের কারণে স্থানীয় সময় ভোর ৫টার দিকে প্রমোদতরিটি উল্টে যায়।

ইতালীয় গণমাধ্যম এমনটি জানিয়েছে।

 

কোস্ট গার্ডের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ৫০ মিটার গভীরে ডুবে থাকা প্রমোদতরিটির ধ্বংসাবশেষ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী একজন পুরুষ বলে জানা গেছে। প্রমোদতরিটিতে ১২ জন যাত্রী ও ১০ জন ক্রু সদস্য ছিলেন।

নিখোঁজদের মধ্যে ব্রিটিশ, আমেরিকান ও কানাডিয়ান নাগরিকত্বের লোক রয়েছেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।  

 

উদ্ধারকৃতদের মধ্যে এক বছর বয়সী এক মেয়েশিশুও রয়েছে। সঙ্গে তার মা রয়েছেন। উদ্ধার ১৫ জনের মধ্যে আটজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। সবার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে ইতালীয় একটি বার্তা সংস্থা।

 

বেঁচে যাওয়া সেই মায়ের নাম শার্লট গোলুনস্ক। তিনি একজন  ব্রিটিশ নারী। তিনি জানান, তরি ডুবে যাওয়ার পর কয়েক সেকেন্ডের জন্য তিনি তার এক বছর বয়সী মেয়েকে হারিয়ে ফেলেন। এরপর ফিরে পেয়ে তিনি মেয়েকে পানির ওপর তুলে ধরে ভাসতে থাকেন। একপর্যায়ে উদ্ধারকর্মীরা তাদের খুঁজে পান। এ ঘটনায় শার্লটের স্বামীও বেঁচে ফিরেছেন। ইতালির কোস্ট গার্ড তাদের উদ্ধার তৎপরতা চালাচ্ছে।