NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন হাথুুরাসিংহে


খবর   প্রকাশিত:  ২১ আগস্ট, ২০২৪, ০৮:৫১ এএম

নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন হাথুুরাসিংহে

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরেই রদবদল চলছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে। ব্যতিক্রম নয় ক্রীড়াঙ্গনও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যেমন পালাবদলের কাজ শুরু হয়েছে। সেই হাওয়া জাতীয় দলের কোচিং প্যানেলেও পড়তে পারে বলে একটা গুঞ্জন শুরু হয়ে গেছে।

 

এই গুঞ্জন থেকেই চন্দিকা হাথুরাসিংহের কাছে তাই জানতে চাওয়া হয়েছিল তার ভবিষ্যৎ সম্পর্কে। বর্তমানে দলের সঙ্গে পাকিস্তানে থাকা প্রধান কোচ জানিয়েছেন, চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত কাজ করতে চান তিনি। রাওয়ালপিন্ডির সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কা কোচ বলেছেন, ‘আমার কোনো ধারণা নেই বাংলাদেশে (ক্রিকেট বোর্ডে) কী চলছে। আমার ভবিষ্যতের কথা বললে, যত দিন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে, আমি দায়িত্ব পালনের দিকে তাকিয়ে আছি।

 

বিসিবিতে রদবদল আসার পর যদি কেউ তাকে সরিয়ে দিতে চায় সেটা তাতে কোনো সমস্যা নেই বলেও জানিয়েছেন হাথুরাসিংহে। ৫৫ বছর বয়সী কোচ বলেছেন, ‘বোর্ড যদি বদলে যায় এবং তারা যদি পরিবর্তন চায়, আমার তাতে সমস্যা নেই। তারা যদি আমাকে চালিয়ে নিতে বলে, আমাকে নিয়ে খুশি থাকে, আমিও খুশি মনে দায়িত্ব পালন করব।’

আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে দুই টেস্টের সিরিজ শুরু করবে বাংলাদেশ।

এই সিরিজে ভালো কিছু করে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার সুযোগ দেখছেন হাথুরাসিংহে। তিনি বলেছেন, ‘অবশ্যই শতভাগ (জাতীয় দলের সামনে সুযোগ দেশের মুড ভালো করার)। আমরা সবাই জানি, মানুষকে ঐক্যবদ্ধ করার ও আশা দেওয়ার ক্ষমতা আছে খেলাধুলার। এই ম্যাচটি ভালো খেলতে পারলে অবশ্যই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের খুব সাহায্য হবে।’ ২০২৩ সালে দুই বছরের চুক্তিতে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নেন হাথুরাসিংহে।