NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

নিউইয়র্কের ব্রঙ্কসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ


খবর   প্রকাশিত:  ২৬ আগস্ট, ২০২৪, ০৮:৩৩ এএম

নিউইয়র্কের ব্রঙ্কসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ

নিউইয়র্কের ব্রঙ্কসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। গত ১৪ আগস্ট ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার স্বপক্ষের সম্মিলিত শক্তি’র এ আয়োজনে কর্মসূচির মধ্যে ছিল আলোচনা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া-মাহফিল ও তবারক বিতরণ।
এশিয়ান ড্রাইভিং স্কুল মিলনায়তনে প্রথম পর্বের অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। এসময় বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা, দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়।
দোয়া মহফিল শেষে এশিয়ান ড্রাইভিং স্কুল প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে আয়োজক সংগঠন সহ বিভিন্ন সংগঠন। এসময় শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা শেখ জামাল হোসেন ও রেজা আব্দুল্লাহ স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা আবদুর রহিম বাদশা।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, আওয়ামীলীগ নেতা ডা. মাসুদুল হাসান, মহিউদ্দিন দেওয়ান, সোলায়মান আলী, শাহনারা রহমান, এমদাদ চৌধুরী, সাখাওয়াত আলী, কফিল চৌধুরী, শাহীন কামালী, এইচ এম ইকবাল, নাফিউর রহমান তুরান, মিয়া মোহাম্মদ দাউদ, অধ্যক্ষ সানাউল্লাহ, নুরুল ইসলাম মিলন, মঈজুর লস্কর জুয়েল, জামাল আহমেদ সহ আওয়ামীলীগ সহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিব ও তার পরিবারের সদস্যরা বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়ে গেছেন।
আয়োজকদের পক্ষ থেকে আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম বাদশা ও বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদত বার্ষিকী কর্মসূচি সফল করার জন্য উদযাপন কমিটি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।