NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনে ফাঁকা গুলিতে শিশুর মৃত্যু, আহত ৯৫


খবর   প্রকাশিত:  ১৫ আগস্ট, ২০২৪, ০৭:০০ পিএম

পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনে ফাঁকা গুলিতে শিশুর মৃত্যু, আহত ৯৫

পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনে আকাশের দিকে ফাঁকা গুলি ছোড়ার ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ৯৫ জন। পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দের বরাত দিয়ে বুধবার (১৪ আগস্ট) এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

গণমাধ্যমের তথ্য মতে, পাকিস্তানে স্বাধীনতা দিবস ও নববর্ষের শুরুতে ফাঁকা গুলি চালানো একটি নিত্যনৈমিত্তিক ঘটনা।

এতে প্রায়ই ডজন ডজন মানুষ আহত হওয়ার খবর পাওয়া যায়। যদিও অতীতে এ ধরনের উদযাপন নিষিদ্ধ করেছিল পাকিস্তান সরকার।

 

ডা. সুমাইয়া সৈয়দের বিবৃতিতে বলেন, ফাঁকা গুলিতে আহত অন্তত ৯৫ জন করাচির তিনটি বড় হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে জিন্নাহ মেডিক্যাল সেন্টারে ৩৩ জন পুরুষ ও ছয়জন নারীকে ভর্তি করানো হয়েছে, যাদের বয়স পাঁচ থেকে ৭৪ বছর।

আব্বাসী শহীদ হাসপাতালে ২৫ জন পুরুষ ও ৯ জন নারী আহত অবস্থায় ভর্তি হয়, যাদের বয়স ছয় থেকে ৬৫ বছরের মধ্যে।

 

আরো পড়ুন

শেখ হাসিনার পতনে জড়িত থাকার বিষয়ে মুখ খুলল পাকিস্তান

শেখ হাসিনার পতনে জড়িত থাকার বিষয়ে মুখ খুলল পাকিস্তান

 

এ ছাড়া শহীদ মোহতারমা বেনজির ভুট্টো (এসএমবিবি) ট্রমা সেন্টারে চিকিৎসা নিচ্ছে আহত ২২ জন। তাদের বয়স ছয় থেকে ৫৫ বছরের মধ্যে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

এ ঘটনায় এক শিশু মারা গেছে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, এ মামলায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

ডনের তথ্য মতে, এর আগে ছিপা রেসকিউ সার্ভিসের ইনফরমেশন ব্যুরো আহতদের বয়স ও ঘটনাস্থলসহ একটি তালিকা প্রকাশ করে। সেখানে আহত ৭৫ জনের তথ্য উল্লেখ আছে। এদের মধ্যে কমপক্ষে ১৮ জন নাবালক ও ১২ জন নারী রয়েছে।

তাদের মধ্যে একজন তিন বছর বয়সী, দুজন চার বছর বয়সী এবং একজন ৮২ বছর বয়সী নারীও অন্তর্ভুক্ত রয়েছে।

 

কোরাঙ্গি, লান্ধি, লিয়ারি, নাজিমাবাদ, গুলশান-ই-ইকবাল, লিয়াকতাবাদ, সোহরাব গঠ, গোলিমারসহ বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।