NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

অভিষেক রাঙিয়ে রিয়ালকে শিরোপা জেতালেন এমবাপ্পে


খবর   প্রকাশিত:  ১৫ আগস্ট, ২০২৪, ০৬:৫৪ পিএম

অভিষেক রাঙিয়ে রিয়ালকে শিরোপা জেতালেন এমবাপ্পে

আটলান্টাকে ২-০ গোলে হারিয়ে সুপার কাপে শিরোপা জিতেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সুপার কাপ প্রতিযোগিতার ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ ছয়বারের মতো শিরোপা জিতেছে লস ব্যাঙ্কোসরা।

বুধবার (১৪ আগস্ট) পোল্যার্ডের ওয়ারশতে ফাইনালে গোল পেয়েছেন রিয়ালে অভিষেক হওয়া ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের অন্য গোলটি এসেছে উরুগুয়ের তারকা ফেডেরিক ভালভার্দের পা থেকে।

 

গোলশূন্য প্রথমার্ধের পর ৫৯ মিনিটে ক্লোজ রেঞ্জ থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ভালভার্দে। এর মিনিট দশেক পর ব্যবধান দ্বিগুণ করেন অভিষিক্ত এমবাপ্পে। একটি করে অ্যাসিস্ট করেন জুড বেলিংহাম ও ভিনিসিয়ুস জুনিয়র।

গোল করার দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো।

দুইবার সুযোগ মিস করেছেন বেলিংহ্যামও। তবে এমবাপ্পের গোলে অ্যাসিস্ট করতে পেরেছিলেন তিনি। ৮৩তম মিনিটে এমবাপ্পেকে তুলে ব্রাহিম দিয়াসকে নামান আনচেলত্তি। শেষদিকে তুলে নেওয়া হয় বেলিংহ্যাম ও ভিনিসিউসকেও।
তবে জয় নিয়ে ভাবতে হয়নি রিয়ালকে।

 

আগামী রোববার রিয়াল মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আনচেলত্তির দল।