NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

আবারও মিলবে ৪৮ পাতার পাসপোর্ট


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ১২:১২ এএম

আবারও মিলবে ৪৮ পাতার পাসপোর্ট

ঢাকা: প্রায় ২ মাস বন্ধ থাকার পর আবারও ৪৮ পৃষ্ঠার পাসপোর্টের বই ইস্যু করা শুরু হচ্ছে। বুধবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টার পর থেকে যারা অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করবেন তারা ৪৮ পাতার বই বানানোর সুযোগ পাবেন। তবে আগের মতো নির্ধারিত ফি-তে ৬৪ পাতার পাসপোর্ট বইও ইস্যু করবে অধিদপ্তর।

ই-পাসপোর্ট ও ই-গেটের প্রকল্প পরিচালকের কার্যালয় থেকে মঙ্গলবার (২৬ জুলাই) এ বিষয়ে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালিককে চিঠি দেয়া হয়েছে।

ই-পাসপোর্ট প্রকল্প পরিচালক কার্যালয়ের কর্নেল মো. খালিদ সায়ফুল্লাহ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা থেকে একজন গ্রাহক ই-পাসপোর্টের ৪৮ অথবা ৬৪ পাতার যেকোনো একটি বইয়ের জন্য আবেদন করতে পারবেন।

গত ২৯ মে কোনো কারণ উল্লেখ না করেই শুধুমাত্র ৬৪ পাতার ই-পাসপোর্ট বই ইস্যু বন্ধ করেছিল অধিদপ্তর।

ই-পাসপোর্ট ফি

৫ বছর মেয়াদের ৪৮ পাতার ই-পাসপোর্ট ‘রেগুলার ডেলিভারি’ ক্যাটাগরিতে ১৫ কার্যদিবসের পেতে ৪০২৫ টাকা, ‘এক্সপ্রেস ডেলিভারি’তে সাত কার্যদিবসে পেতে ৬৩২৫ টাকা এবং ‘সুপার এক্সপ্রেস ডেলিভারি’তে ২ কার্যদিবসের মধ্যে পেতে ৮৬২৫ টাকা জমা দিতে হবে। তবে আবেদনকারীকে সুপার এক্সপ্রেস ডেলিভারির আবেদন করতে হলে আবেদনের আগেই নিজ দায়িত্বে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে।

১০ বছর মেয়াদের ৪৮ পাতার ই-পাসপোর্ট ‘রেগুলার ডেলিভারি’ ক্যাটাগরিতে ১৫ কার্যদিবসের পেতে ৫৭৫০ টাকা, ‘এক্সপ্রেস ডেলিভারিতে সাত কার্যদিবসে পেতে ৮০৫০ টাকা এবং ‘সুপার এক্সপ্রেস ডেলিভারি’তে ২ কার্যদিবসের মধ্যে পেতে ১০ হাজার ৩৫০ টাকা জমা দিতে হবে।

৫ বছর মেয়াদের ৬৪ পাতার ই-পাসপোর্ট ‘রেগুলার ডেলিভারি’ ক্যাটাগরিতে ১৫ কার্যদিবসের পেতে ৬৩২৫ টাকা, ‘এক্সপ্রেস ডেলিভারি’তে সাত কার্যদিবসে পেতে ৮৬২৫ টাকা এবং ‘সুপার এক্সপ্রেস ডেলিভারি’তে ২ কার্যদিবসের মধ্যে পেতে ১২ হাজার ৭৫ টাকা জমা দিতে হবে।

১০ বছর মেয়াদের ৬৪ পাতার ই-পাসপোর্ট ‘রেগুলার ডেলিভারি’ ক্যাটাগরিতে ১৫ কার্যদিবসের পেতে ৮০৫০ টাকা, ‘এক্সপ্রেস ডেলিভারিতে সাত কার্যদিবসে পেতে ১০৩৫০ টাকা এবং ‘সুপার এক্সপ্রেস ডেলিভারিতে ২ কার্যদিবসের মধ্যে পেতে ১৩ হাজার ৮০০ টাকা জমা দিতে হবে।

এছাড়া, ৪৮ পৃষ্ঠার ৫ বছর মেয়াদের নতুন অথবা রি-ইস্যু এমআরপি ৭ দিনে পেতে ৬৯০০ টাকা ও ২১ দিনে পেতে ৩৪৫০ টাকা দিতে হবে। এমআরপি ও ই-পাসপোর্ট উভয় ফি'র সঙ্গে ভ্যাট যুক্ত রয়েছে। অন্যদিকে, অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীরা রেগুলার ডেলিভারির জন্য আবেদন করলেও স্বয়ংক্রিয়ভাবে তারা এক্সপ্রেস ডেলিভারির সুবিধা পাবেন।