NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo
বাংলা প্রেসক্লাব মিশিগানের নির্বাচন সম্পন্ন

সৈয়দ শাহেদুল সভাপতি ও মোস্তফা কামাল সা. সম্পাদক


মশিউর রহমান মজুমদার   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ১০:০৬ পিএম

সৈয়দ শাহেদুল সভাপতি ও মোস্তফা কামাল সা. সম্পাদক

মিশিগান রাজ্যে বসবাসরত বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের সংগঠন বাংলা প্রেসক্লাব অব মিশিগানের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে ঠিকানার মিশিগান প্রতিনিধি সৈয়দ শাহেদুল হক ও সাধারণ সম্পাদক পদে সুপ্রভাত মিশিগানের নির্বাহী সম্পাদক মো. মোস্তফা কামাল নির্বাচিত হয়েছেন।
গত ২৯ মে বিকেলে হ্যামট্রামিক শহরের বাংলাদেশ এভিনিউয়ের কাবাব হাউজে প্রেসক্লাবের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আহ্বায়ক সৈয়দ শাহেদুল হক। সভা পরিচালনা করেন সদস্য সচিব রোটারিয়ান শামীম আহছান।

সভায় আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নির্বাচন পরিচালনার দায়িত্ব দেয়া হয় সিনিয়র তিন সাংবাদিককে। তারা সবার মতামতের ভিত্তিতে কণ্ঠ ভোটের মাধ্যমে নির্বাচন পরিচালনা করে ১৩ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করেন।
সংগঠনটির নতুন সহ-সভাপতি হয়েছেন আরটিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামরুজ্জামান হেলাল ও মিশিগান প্রতিদিনের সম্পাদক ফারজানা চৌধুরী পাঁপড়ি। এছাড়াও যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের মিশিগান প্রতিনিধি তোফায়েল রেজা সোহেল।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন মানবকণ্ঠের সাহেল আহমেদ, কোষাধ্যক্ষ বাংলাদেশ প্রতিদিনের আশিকুর রহমান, তথ্য ও প্রচার সম্পাদক টিবিএন-২৪-এর মাহফুজুর রহমান।

কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন- দৈনিক খোয়াইয়ের সম্পাদক শামীম আহছান, এনটিভি মিশিগান প্রতিনিধি সেলিম আহমেদ, সুপ্রভাত মিশিগান সম্পাদক চিন্ময় আচার্য, দেওয়ান কাওসার ও জনকণ্ঠের রফিকুল হাসান চৌধুরী তুহিন।

পরে প্রেসক্লাবের দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকরা প্রবাসীদের মুখপত্র হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য শপথ করেন। শপথবাক্য পাঠ করান নবনির্বাচিত সভাপতি সৈয়দ শাহেদুল হক।

প্রসঙ্গত, গত বছরের ১৫ আগস্ট বাংলা প্রেসক্লাব মিশিগানের যাত্রা শুরু হয়। ওই কমিটির সভাপতি ও সেক্রেটারি সাড়ে ৫ মাসেও ক্লাবের গঠনতন্ত্রই উপহার দিতে পারেননি। ক্লাবের কোনো কার্যক্রম না থাকায় সে কমিটি ভেঙে চলতি বছরের ১২ মার্চ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।