NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

নাগরিকত্ব যায়নি, দেশে ফিরে আসেন : শেখ হাসিনাকে স্বরাষ্ট্র উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ১৩ আগস্ট, ২০২৪, ০৫:২৮ পিএম

নাগরিকত্ব যায়নি, দেশে ফিরে আসেন : শেখ হাসিনাকে স্বরাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনাকে উদ্দেশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আওয়ামী লীগ সভানেত্রীকে বলছি, আপনি দেশে ফিরে আসেন। আপনার নাগরিকত্ব তো চলে যায়নি।’

আওয়ামী লীগ দেশের অন্যতম একটি বড় দল। এ দলে অনেক ভালো মানুষ আছে, তাদের অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি।

অথচ তারা এখন পালিয়ে বেড়াচ্ছে। আপনারা দল গোছান, আপনারা তো নিষিদ্ধ না।

 

আজ সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এম সাখাওয়াত হোসেন রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, ‘দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না, ইনক্লুডিং সদ্য বিদায় হওয়া পার্টি (আওয়ামী লীগ)।

আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের সাহায্য করব।‌ আপনারা পার্টি গোছান উইথ নিউ ফেইস (নতুন মুখ নিয়ে), উইথ নিউ অঙ্গীকার।’

 

শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি আরো বলেন, ‘গণ্ডগোল পাকায়েন না। এসব করে কোনো লাভ হবে না।

এরশাদ জেলে গিয়েছিলেন, তবে তার দল তো এখনো টিকে আছে।’ দেশকে অরাজকতার দিকে না ঠেলে দিতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বানও জানান তিনি।

 

সংখ্যালঘু শব্দ ব্যবহার না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘যারা সংখ্যালঘু শব্দ ব্যবহার করছে, তারা না বুঝে এই শব্দ ব্যবহার করছে।’ এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় তিন দিনের ছুটির বিষয়ে কেবিনেটে সুপারিশ করা হবে বলেও জানান তিনি।