NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ৫, ২০২৬ | ২২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নুসরাতের নামে গেজেট হবে কিনা, জানাল ইসি ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে রিট নায়ক থেকে নেতা—থালাপতি বিজয়ের রাজনৈতিক জয়যাত্রা ‘রবীন্দ্রজয়ন্তী’তে বিজেপি সরকারের শপথ, ‘ধুতি-পাঞ্জাবি’তে ঘোষণা মোদির রুদ্রনীলের বিজয়, হারলেন সোহম-সায়ন্তিকা নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড  ১৭ মে কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবিতে নিউ ইয়র্কে র‍্যালি ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি ভারতের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : সিআইআই ওয়াশিংটন ডিসিতে বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে মার্কিন রাষ্ট্রদূত
Logo
logo

এক দিনে চ্যানেল পার হয়ে ব্রিটেনে ৭ শতাধিক অভিবাসী


খবর   প্রকাশিত:  ১৩ আগস্ট, ২০২৪, ০৩:৪১ পিএম

এক দিনে চ্যানেল পার হয়ে ব্রিটেনে ৭ শতাধিক অভিবাসী

সাত শতাধিক অভিবাসী ছোট নৌকায় করে চ্যানেল পাড়ি দিয়ে রবিবার ব্রিটেনে প্রবেশ করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সোমবার প্রকাশিত প্রাথমিক পরিসংখ্যান অনুসারে, প্রায় ৭০৩ জন রবিবার ১১টি নৌকায় করে দেশটিতে পৌঁছেছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ক্ষমতায় আসার পর এক দিনে সর্বাধিকসংখ্যক অভিবাসী প্রবেশের ঘটনা এটি। তিনি মানবপাচারকারীদের দমনের অঙ্গীকার করেছিলেন।

 

এর আগে ফরাসি কর্তৃপক্ষ জানায়, পারাপারের চেষ্টাকারী দুই অভিবাসীর মৃত্যু হয়েছে। এতে বছরের শুরু থেকে বিপজ্জনক সমুদ্রযাত্রায় প্রাণ হারানোর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। 

জুলাই মাসে ব্রিটেনের জাতীয় নির্বাচনে ছোট নৌকার আগমন বন্ধ করা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। ক্ষমতা গ্রহণের কয়েক দিনের মধ্যে স্টারমার অভিবাসীদের রুয়ান্ডায় নির্বাসনের জন্য বিতর্কিত পরিকল্পনা বাতিল করে দেন।

পরিকল্পনাটি ছিল গত কনজারভেটিভ সরকারের একটি প্রধান নীতি। এর পরিবর্তে স্টারমার প্রতিশ্রুতি দিয়েছেন, অভিবাসীদের সীমান্ত পার করার জন্য যারা চোরাচালান গ্যাং সংগঠিত করে এবং অভিবাসীদের কাছ থেকে হাজার হাজার ইউরো নিয়ে থাকে, তাদেরকে নির্মূল করবেন।

 

এ ছাড়া স্টারমার ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ অবৈধ অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি মোকাবেলায় সহযোগিতা শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন।